ঈদযাত্রা
ঈদযাত্রায় ভোগান্তি ও দুর্ঘটনা- বাস, লঞ্চ ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, অনলাইনে টিকিট বিক্রিসংক্রান্ত, হাইওয়েতে জ্যাম, ফেরি পারাপারে দীর্ঘ লাইন ও দুর্নীতি, ব্ল্যাকে টিকিট বিক্রি ইত্যাদি সম্পর্কিত আপডেট নিউজ জানতে সঙ্গে থাকুন।

বিড়ম্বনাময় এবারের ঈদযাত্রা
প্রতিটি ঈদেই পথে নানা ধরনের ঘটনা ঘটে। দুর্ঘটনায় মানুষ মারা যায়, ব্যাপক যানজট হয়—এ যেন আমাদের অমোঘ নিয়তি। এবারের ঈদযাত্রায় আমি নিজেই শুধু সাক্ষী নই, একজন ভুক্তভোগীও। ২৬ মে সকাল ১০টায় ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশে যাত্রা শুরু করি। মাত্র দুই ঘণ্টার পথ। টঙ্গী, গাজীপুর পার হতে তেমন একটা সময় লাগল না।

পাটুরিয়া-আরিচা: যাত্রীর চাপ, বেশি ভাড়ায় ক্ষোভ
ঈদুল আজহার সরকারি ছুটি শেষ হলেও আজ শনিবার থেকে পোশাক কারখানা, শিল্পপ্রতিষ্ঠান ও অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণোদ্যমে কার্যক্রম শুরু হচ্ছে। এ কারণে গতকাল শুক্রবার মানিকগঞ্জের পাটুরিয়া-আরিচা নৌপথ ও সংযোগ সড়কে কর্মস্থলমুখী মানুষের চাপ বেড়ে যায়।

ঈদ শেষে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজট, গাড়ির সংকট
ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীমুখী মানুষের চাপ বাড়ায় সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক, কড্ডার মোড় ও আশপাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত যানবাহন না পাওয়া, অতিরিক্ত ভাড়া এবং ট্রেন বিলম্বে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। পুলিশ বলছে, বিকল যানবাহনের কারণে সাময়িক জট তৈরি হয়েছে।

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১, আহত ৮৩৭: রোড সেফটি ফাউন্ডেশন
মোটরসাইকেল আরোহীদের পর সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে থ্রি-হুইলার যাত্রীদের মধ্যে। এ ধরনের দুর্ঘটনায় ৪৮ জন নিহত হয়েছেন। ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ ও ট্রলি-সংশ্লিষ্ট দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩২ জন। বাসযাত্রী নিহত হয়েছেন ২১ জন।












