যানজট
বাংলাদেশের বড় শহরগুলোতে যানজট এখন অন্যতম বড় নগর সমস্যায় পরিণত হয়েছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রামসহ ব্যস্ত নগর এলাকায় সড়কের সীমিত সক্ষমতা, অতিরিক্ত যানবাহন, অব্যবস্থাপনা ও বিভিন্ন উন্নয়নকাজের কারণে প্রায়ই দীর্ঘ যানজট তৈরি হয়। সড়কে দুর্ঘটনা, সড়ক অবরোধ, পরিবহন ধর্মঘট বা বৃষ্টির কারণেও অনেক সময় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট যানজট, এর কারণ, ভোগান্তি এবং সমাধানসংক্রান্ত সব ধরনের খবর ও আপডেট এই পেজে নিয়মিত প্রকাশিত হয়।

পাটগ্রাম শহর: অটোর দাপট, যানজটে ভোগান্তি
লালমনিরহাটের পাটগ্রাম শহরের মূল সড়ক থেকে অলিগলি—সবখানে দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা। সেই সঙ্গে রয়েছে হকারদের সড়ক ও ফুটপাত দখল করে অস্থায়ী দোকান বসানোর প্রতিযোগিতা। এসব কারণে সড়কে তীব্র যানজট লেগেই থাকছে। কখনো কখনো হেঁটে চলাও কঠিন হয়ে পড়ে।

শিক্ষার্থী নিহতের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার ছাড়াল যানজট
চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় আইআইইউসির শিক্ষার্থী মাইশা মুশফিরাত নিহতের ঘটনায় পাঁচ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অবরোধে মহাসড়কের ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট এবং রেল চলাচল বন্ধ ছিল।

কালিয়াকৈরে অটোরিকশাচালকদের মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ
গাজীপুরের কালিয়াকৈরে হাইওয়ে পুলিশের হয়রানি, জরিমানা ও মামলা দেওয়ার অভিযোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকেরা। আজ শুক্রবার সকালে বোর্ডঘর এলাকায় প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

বিআরটি থেকে ৬ লেন—মেগা প্রজেক্টের চরম মাশুল জনগণকেই দিতে হচ্ছে
১৪ বছর ধরে চলা ঢাকা-গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প বন্ধ করে নির্মিত বিশেষ লেন ও স্টেশন অবকাঠামো অপসারণের সিদ্ধান্ত হয়েছে। বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত সড়ক ছয় লেনের সাধারণ মহাসড়কে রূপান্তর করা হবে। প্রকল্পের প্রাথমিক ব্যয় ২ হাজার ৩৯ কোটি ৮৪ লাখ টাকা...












