
পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেওয়ার ঘটনায় ফেরির মাস্টার ও হুইল সুকানিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ শুক্রবার সকালে মুন্সিগঞ্জের শিমুলিয়া–মাদারীপুরের বাংলাবাজার রুটে চলাচল করা ‘ফেরি কাকলী’ সেতুর পিলারে ধাক্কা দেয়।
আজ সন্ধ্যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) মাস্টার ও সুকানিকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করেছে।
বিআইডব্লিউটিসির আদেশে বলা হয়েছে, ফেরি কাকলী সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হওয়ায় ফেরির ভারপ্রাপ্ত মাস্টার মো. বাদল হোসেন এবং হুইল সুকানি আব্দুর রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
এ নিয়ে এই রুটে চার বার সেতুর পিলারে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটলো। এর আগে গত ২০ জুলাই প্রথম পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগেছিল রো রো ফেরি শাহ মখদুমের। দ্বিতীয় দফায় ২৩ জুলাই রো রো ফেরি শাহজালাল ১৭ নম্বর পিলারে ধাক্কা দেয়। আর ৯ আগস্ট সোমবার সন্ধ্যায় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে, ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ২ জন সৈনিক নিহত এবং ১ জন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন।
৪ মিনিট আগে
সিইসি বলেন, নির্বাচন কমিশনের ওপর মানুষের যে আস্থা নষ্ট হয়ে গিয়েছিল, তা অনেকটাই পুনরুদ্ধার হয়েছে। একইভাবে বেসামরিক প্রশাসন, পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর মানুষের যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেটিও পুনরুদ্ধার হয়েছে।
১১ মিনিট আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শপথ গ্রহণের পরপরই তিনি সাধারণ পরিষদের নতুন এই অধিবেশনের কার্যক্রম উদ্বোধন করেন।
১৬ মিনিট আগে
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩৬ মিনিট আগে