পদ্মা ও সেতু ছোট্টবেলার বন্ধু। পরস্পরের প্রতি তাদের আবেগের অন্ত নাই। কিন্তু কী করে যেন সেতু নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। আর ফেরে না। ফেরে না। বন্ধু বিহনে দীর্ঘ অদেখায় এদিকে পদ্মার বুকে বেদনার বালুচর পড়তে থাকে। বন্ধুর এই বিরহে অবশেষে ফেরার মন হলো সেতুর। পদ্মার বুকেই এল ফিরে সে। কিন্তু এ কী? মহাভারতের সেই দুঃশাসনের মতো ফেরিরা তার পিছে লেগেছে। সংখ্যায়ও কম নয় তারা। এমন অবস্থায় উদ্বেগে পদ্মার ঘুম হারাম। অবশেষে আর সইতে না পেরে প্রাণ–সইকে লিখেছে সে চিঠি—
প্রিয় সেতু,
কেমন আছ? জানি প্রশ্নটি অবান্তর, তাও তোমার মনের অবস্থাটা জানতে বড় ইচ্ছে হচ্ছে। একের পর এক লিড নিউজের বদৌলতে জানতে পারছি, তোমার ওপর নানা নামের ফেরির ধকল যাচ্ছে। এ দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। থেকে থেকে মনে শুধু একটি প্রশ্নই উঠছে, বারবারই কেন তোমার ওপরে; কেন...কেন? কিন্তু জানোই তো বন্ধু? যে গাছের ফল বড় বেশি মিষ্টি, তাকে ঢিলটাও একটু বেশিই সহ্য করতে হয়। তবে তোমার ওপর আমার এটুকু বিশ্বাস আছে, ধাক্কা খেতে খেতে তুমি আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। এর মাঝেও কখনো হতাশা এলে স্মরণ করবে, ‘যতবার ধাক্কা দাও, ফিরিয়ে দেব সমান। ধাক্কা সামলেই আমি জিতে নেব জনমন।’
বন্ধু আমার,
হিংসা-ঈর্ষা শুধু মানুষের নয়, ফেরির মনেও থাকতে পারে। তুমি চালু হয়ে গেলে নিজেদের কী হবে ভেবে ফেরিরা এখন হয়তো পাগলপ্রায়। মেসি ১০ নম্বর জার্সি হারানোয় অতি উৎসাহী সমর্থকদের উসকানিতেও এমন হতে পারে। কিন্তু, তুমি ভেব না বন্ধু, তোমার সঙ্গে লাগতে এসে ওরাই বরং কপাল ফাটিয়ে ফিরে যাচ্ছে, যাবে। তবে ওদের এগিয়ে আসতে দেখলে তুমি ডানে বামে সরে আত্মরক্ষাটা অন্তত করবে—এটুকু আশা করতেই পারি। চীনা ট্রেইনারের প্রশিক্ষণ পেলে এ কাজটি যে তোমার জন্য খুব কঠিন হবে না, সে বিশ্বাস আমার আছে।
প্রিয় সুজনেষু,
অনেক দিন তোমার খবর পাইনি। বিশেষ করে তোমার স্প্যানগুলো বসানো শেষ হওয়ার পর কেউ তোমাকে মনে রাখেনি। তবে ধাক্কা শুরুর পর আবার নিয়মিত খোঁজ পাচ্ছি। তোমার খোঁজ পেতে ভালো লাগলেও এভাবে খোঁজ পাওয়াটা যে আমার জন্য সুখের নয়, তা নিশ্চয়ই তুমিও বুঝতে পারো।
প্রিয় সুচরিতেষু,
সাবধানে থেকো। তোমাকে নায়িকা ভেবে প্রেমের আশায় তোমার সঙ্গে নানা নামের ফেরিরা ধাক্কা খাচ্ছে কিনা, সে সন্দেহ উড়িয়ে দিয়ো না। মনে রেখো, স্থাপনের সময় নিউজে নিউজে তোমার পাগুলো যেভাবে সেলিব্রিটি হয়ে উঠেছিলে, তাতে তোমার স্পর্শ পেতে অনেকেই চাইবে। কিন্তু, আমি তো তোমাকে জানি। আলাভোলা তুমি যে এই ফাঁদে পা দিয়ে বহুগামিতায় জড়াবে না, সে বিশ্বাসও আমার আছে। এরপরও অবস্থা বেশি বেগতিক হলে ‘আমাকে চেন? আমি দেশের “একমাত্র” সব ব্র্যান্ডের সিমেন্টে তৈরি’, বলে হালকা হুমকি দিয়ে দিয়ো।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
কল্যাণীয়েষু,
তারপরও যদি ষড়যন্ত্র চলে, আর যদি কেউ ধাক্কা দেয়; আমাকে জানিও। হেলমেট, হাতুড়ি, লাঠিসহ পুরো টিম নিয়ে আমি প্রস্তুত আছি। তুমি ডাকামাত্র দলবল নিয়ে হাজির হব। তবে ছোট্ট একটা আরজি; ঈদের আগে ডেকো না যেন বন্ধু। ঈদ পর্যন্ত আমার বাহিনীকে ‘বন্ধু রুমে’ হালকা কিছু ‘ম্যানার’ শেখানো এখন আমার এক বিরাট প্রক্টোরিয়াল দায়িত্ব।
আজ তাহলে এখানেই শেষ করছি বন্ধু। ভালোবাসা নিয়ো।
ইতি
পদ্মা
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

৫৬ বছর বয়সী ওয়াং জিবিং চীনের জিয়াংসু প্রদেশের বাসিন্দা। জীবিকা নির্বাহ করেন ফুড ডেলিভারি রাইডার হিসেবে। আর এরই মাঝে নিজের প্রতিভাকে ধরে রেখে এবার সম্মানিত হলেন দেশের কাছে। খাবার সরবরাহের ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট্ট কাগজে লেখা কবিতা তাঁকে এনে দিয়েছে চীনের অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য সম্মাননা।
৪ দিন আগে
বিশ্বকাপে সেনেগালের চিকিৎসককে ঘিরে বিতর্ক তুঙ্গে। ফেডারেশন সভাপতির দাবি, দলের চিকিৎসক ছিলেন গাইনোকোলজিস্ট হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত এবং খেলোয়াড়দের আস্থা অর্জনে ব্যর্থ হন। তবে স্পোর্টস মেডিসিন অ্যাসোসিয়েশন এসব অভিযোগ অস্বীকার করেছে। এর মধ্যেই বিশ্বকাপ ব্যর্থতার জেরে প্রধান কোচ পাপে বৌনা থিয়াওকে বরখাস্ত
৯ দিন আগে
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এক নারী জুয়ার নেশার অর্থ জোগাতে একসঙ্গে ১৪ জন পুরুষকে বিয়ে করে তাঁদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দোষ স্বীকার করেছেন। তবে নতুন এক সমঝোতা চুক্তির কারণে তাঁর কারাদণ্ডের বদলে প্রবেশন (পর্যবেক্ষণাধীন মুক্তি) হওয়ার সম্ভাবনাই বেশি।
১১ দিন আগে
পপ সম্রাজ্ঞী টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ের উন্মাদনার এখনো রয়ে গেছে। তবে এবার সেই উন্মাদনা অদ্ভুত ও অবিশ্বাস্য এক রূপ নিয়েছে। বিয়ের মূল ভেন্যুর বাইরে রাস্তা থেকে কুড়িয়ে নেওয়া ময়লা-আবর্জনার (যার মধ্যে রয়েছে সিগারেটের টুকরো, প্লাস্টিকের বোতলের ছিপি, ব্যবহৃত স্ট্র, এমনকি একটি...
১৩ দিন আগে