পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কার ঘটনায় দুজনকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এ ছাড়া এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সংস্থাটি। একই সঙ্গে আগামী তিন দিনের মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে রিপোর্ট দিতেও বলা হয়েছে। আজ মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিসির পরিচালক (কারিগরি) মো. রাশেদুল ইসলামকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিআইডব্লিউটিসির জিএম (মেরিন) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী, বিআইডব্লিটিএর পরিচালক (নৌ সংরক্ষণ ও পরিচালন) মো. শাহজাহান, বিআইডব্লিউটিসির এজিএম (ইঞ্জিনিয়ারিং) মো. রুবেলুজ্জামান, বিআইডব্লিউটিসির এজিম (মেরিন) মোহাম্মদ আলী।
এদিকে এ ঘটনায় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ইনল্যান্ড মাস্টার মো. দেলোয়ারুল ইসলাম ও সুকানি আবুল কালাম আজাদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে বিআইডব্লিউটিসি।
এ ঘটনায় বিআইডব্লিউটিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ফেরির মাস্টার ও সুকানি দক্ষতার সঙ্গে ফেরিটি পরিচালনা করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। দায়িত্বপূর্ণ কর্মচারী হিসেবে ফেরিটি অত্যন্ত সাবধানতার সঙ্গে পরিচালনা করা তাঁদের উচিত ছিল। পদ্মা সেতুর নিচে এ ধরনের দুর্ঘটনা কোনোভাবেই কাম্য নয়।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় বাংলাবাজার থেকে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে আসা বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিটি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। এর আগে গত মাসের ২৩ জুলাই বাংলাবাজার থেকে শিমুলিয়া নৌরুটে আসার সময় ফেরি শাহজালাল পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছিল। উক্ত ঘটনায় জলযানে ইনল্যান্ড মাস্টার আব্দুর রহমান ও হুইল সুকানি সাইফুল ইসলামকে এ ঘটনার জন্য দায়ী করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন বিআইডব্লিউটিসির তদন্ত কমিটি।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
২৬ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
২৯ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
৪১ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
১ ঘণ্টা আগে