চলমান বর্ষা মৌসুমে পদ্মা নদীতে উজান থেকে নেমে আসা পানির চাপ বৃদ্ধির কারণে শিমুলিয়া, বাংলাবাজার ও মাঝিকান্দি এলাকায় তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে এই নৌপথে নৌযান সকাল সাড়ে ৬ থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলাচল করতে পারবে।
আজ সোমবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ–পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসির) নৌ–নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নৌযান চলাচল সম্পর্কিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো যাত্রীবাহী নৌযান সন্ধ্যা সাড়ে ৬টার পর সংশ্লিষ্ট ঘাট ত্যাগ করতে পারবে না। নৌযান পরিচালনাকারী মালিক, নৌযানের নাবিক/শ্রমিকসহ সংশ্লিষ্টদের জন্য এই তথ্য জানানো হয়েছে। এ রুটে তীব্র স্রোতের কারণে নৌ দুর্ঘটনা এড়াতে ও জানমালের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
এদিকে, মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার রুটে চলাচল করা ফেরি চার বার পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। গত ২০ জুলাই প্রথম সেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগেছিল রো রো ফেরি শাহ মখদুমের। দ্বিতীয়বার ২৩ জুলাই রো রো ফেরি শাহজালাল ১৭ নম্বর পিলারে ধাক্কা দেয়। ৯ আগস্ট সন্ধ্যায় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় আর সর্বশেষ গত শুক্রবার (১৩ আগস্ট) ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি কাকলী।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

ডা. এম এ মুহিত বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকারের দুটি লক্ষ্য—আক্রান্তের সংখ্যা কমানো এবং মৃত্যুর হার কমানো। এ জন্য ইতিমধ্যে প্রায় তিন হাজার চিকিৎসককে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়েও এ প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
২৫ মিনিট আগে
ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ ও যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রোগনিয়ন্ত্রণ শাখা (সিডিসি), রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), এমআইএস ও হাসপাতাল শাখার পরিচালকদের নিয়ে একটি সেল গঠন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘তোমরা নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে এবং পরিবারের সদস্য, বন্ধু ও প্রতিবেশীদেরও সচেতন করবে। তোমাদের ছোট ছোট উদ্যোগই একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গড়ে তুলতে সহায়তা করবে।’
১ ঘণ্টা আগে
সৌদি আরবকে লক্ষ্য করে গতকাল মঙ্গলবার হুতিদের চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
৫ ঘণ্টা আগে