পদ্মা সেতুর পিলারে ধাক্কা, ফেরির মাস্টার ও সুকানি বরখাস্ত

পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেওয়ার ঘটনায় ফেরির মাস্টার ও হুইল সুকানিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ শুক্রবার সকালে মুন্সিগঞ্জের শিমুলিয়া–মাদারীপুরের বাংলাবাজার রুটে চলাচল করা ‘ফেরি কাকলী’ সেতুর পিলারে ধাক্কা দেয়।
আজ সন্ধ্যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) মাস্টার ও সুকানিকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করেছে।
বিআইডব্লিউটিসির আদেশে বলা হয়েছে, ফেরি কাকলী সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হওয়ায় ফেরির ভারপ্রাপ্ত মাস্টার মো. বাদল হোসেন এবং হুইল সুকানি আব্দুর রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
এ নিয়ে এই রুটে চার বার সেতুর পিলারে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটলো। এর আগে গত ২০ জুলাই প্রথম পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগেছিল রো রো ফেরি শাহ মখদুমের। দ্বিতীয় দফায় ২৩ জুলাই রো রো ফেরি শাহজালাল ১৭ নম্বর পিলারে ধাক্কা দেয়। আর ৯ আগস্ট সোমবার সন্ধ্যায় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
- পদ্মা সেতুর পিলারে ধাক্কা
- সরষের মধ্যে ভূত আছে কি–না গভীর ভাবে খতিয়ে দেখা হবে
- সেতুর কাছে বন্ধু পদ্মার বেদনাবিধুর চিঠি
- ১২ ঘণ্টা চলবে নৌযান
- '২০২২ সালের জুনেই চালু হবে পদ্মাসেতু'
- কান নিয়েছে চিলে!
- সেপ্টেম্বরের শুরুর দিকেই পদ্মা সেতুর সড়কপথে স্ল্যাব বসানো শেষ হবে
- ফের পদ্মাসেতুর পিলারে ধাক্কা
- সাময়িক বরখাস্ত ফেরির মাস্টার ও সুকানি
- পদ্মা সেতুর ডলারের পুরো চাহিদা আমরাই পূরণ করছি









