
অন্তর্বর্তী সরকারের সময়ে ব্যাংক থেকে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি করেছেন চট্টগ্রাম থেকে নির্বাচিত সরকারদলীয় দুই সংসদ সদস্য। এর মধ্যে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের মোহাম্মদ এনামুল হক বলেছেন, পটিয়াসহ চট্টগ্রাম অঞ্চলে ‘১০ হাজারের ওপরে’ ছেলেমেয়েকে ব্যাংক থেকে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁদের চাকরিতে পুনর্বহাল করা দরকার।
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদও একই দাবি তুলে বলেন, সঠিক তদন্ত করে চাকরিচ্যুত ব্যাংককর্মীদের আবার কাজে ফেরানোর ব্যবস্থা করতে হবে।
আজ সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তাঁরা এসব কথা বলেন।
মোহাম্মদ এনামুল হক বলেন, ‘আমাদের পটিয়াসহ চট্টগ্রামের ১০ হাজারের ওপরে ছেলেমেয়েকে অন্তর্বর্তী সরকারের সময় ব্যাংক থেকে চাকরিচ্যুত করা হয়েছে। আমি এখানে আপনার মাধ্যমে আবেদন জানাই এই যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে চাকরিতে পুনরায় বহাল করার জন্য।’
জসিম উদ্দিন আহমেদ বলেন, ‘ব্যাংকার ভাইদের ইন্টেরিম গভর্নমেন্টের সময় চাকরিচুত করা হয়েছে। তাদের বেহাল অবস্থা।’ তিনি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, তদন্ত করে তাঁদের চাকরিতে ফেরানো উচিত।
চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশের বিতর্কিত ব্যবসায়িক গ্রুপ এস আলমের মালিক সাইফুল আলমের বাড়ি। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের সময়ে ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যাংক শিল্পগোষ্ঠীটি নিয়ন্ত্রণে নেয়। পরে ওই এলাকার মানুষদের চাকরি দেয় এসব ব্যাংকে। অন্তর্বর্তী সরকারের আমলে ওইসব ব্যাংকে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছিল। সে সময় অনেকেই চাকরিচ্যুত হন। যাঁদের অধিকাংশের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তির দাবি উঠেছিল। অন্তর্বর্তী সরকারের করা গুম কমিশনও র্যাব বিলুপ্তির সুপারিশ করেছিল। তবে বর্তমান বিএনপি সরকার র্যাবকে বিলুপ্ত নয়, বরং সুনির্দিষ্ট আইনের
৬ ঘণ্টা আগে
মোবাইল ইন্টারনেট প্রবৃদ্ধি বাড়লেও এখনো ব্যবহারগত বৈষম্য বা ‘ইউসেজ গ্যাপ’ বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। ডিভাইসের উচ্চ মূল্য, ডিজিটাল দক্ষতার অভাব, নিরাপত্তা উদ্বেগ এবং প্রাসঙ্গিক কনটেন্টের সীমাবদ্ধতা এখনো ইন্টারনেট ব্যবহারের বড় বাধা...
১১ ঘণ্টা আগে
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সারা দেশে মোবাইল কোর্টের সংখ্যা ২৫ থেকে বাড়িয়ে ৬৯টি করার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর নজরদারির কথাও জানান তিনি।
১১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর কাছে আমরা একটা তালিকা দিয়েছি। সেখানে আমরা বলেছি যে প্রায় ২৮২ জন সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হচ্ছে। তার মধ্যে ৯৪ জন হত্যা মামলার আসামি, সেটা আমরা প্রধানমন্ত্রীর কাছে বলেছি। এই তালিকাটা যে একদম সম্পূর্ণ তা বলব না, অসম্পূর্ণ থাকতে পারে।
১১ ঘণ্টা আগে