যশোরের চৌগাছায় বন্দুকযুদ্ধের নামে ইসলামী ছাত্রশিবিরের দুই নেতার পায়ে গুলির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় পুলিশের আট সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১ জুন দিন ধার্য করা হয়েছে।
এই মামলায় আসামিপক্ষের অব্যাহতির আবেদন খারিজ করে আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।
২০১৬ সালের ওই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় করা মামলায় যশোরের সাবেক পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানসহ আট আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন তিন পুলিশ সদস্য। তাঁরা হলেন আকিকুল ইসলাম, সাজ্জাদুর রহমান ও কাজী জহুরুল হক। বাকি পাঁচজন পলাতক।
অভিযোগ গঠনের দিন ধার্য থাকায় কারাগারে থাকা তিন আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। অভিযোগ পড়ে শোনানোর পর কাঠগড়ায় থাকা ওই তিনজন নিজেদের নির্দোষ দাবি করেন। তাঁরা ট্রাইব্যুনালের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন।
সাবেক এসপি আনিসুর রহমান ছাড়া পলাতক অপর চার আসামি হলেন চৌগাছা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান, তিন উপপরিদর্শক মোখলেছ, জামাল ও মাজেদুল।

ময়মনসিংহ-৮ আসনের বিএনপির সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ সংসদে ‘মব’ ঠেকাতে বিশেষ আইন করার দাবি করেছেন। তিনি বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর মিস ইনফরমেশন, ম্যাল ইনফরমেশন, ডিস ইনফরমেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগ বড় সংকট হয়ে উঠেছে। এসব ঠেকাতে আইন বিশেষ আইন করতে হবে।
২ মিনিট আগে
সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) আইন চ্যালেঞ্জ করে এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রমের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আপাতত হচ্ছে না। আজ সোমবার হাইকোর্টে রাষ্ট্রপক্ষ এ-সংক্রান্ত আগের একটি মামলায় শিগগির আপিল করার কথা জানিয়েছে।
৩১ মিনিট আগে
পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট (পিসিএ) বা অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই চুক্তির ফলে দুই পক্ষের মধ্যে বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে সমমর্যাদার ভিত্তিতে সহযোগিতার নতুন দুয়ার উন্মোচিত হলো।
৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘আজ এই হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে, এই মিডিয়ার সামনে পরিষ্কারভাবে আবারও বলে দিতে চাই—সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর আমরা ইনশা আল্লাহ এক এক করে বাস্তবায়ন করব।’
৪ ঘণ্টা আগে