
ইতালি কর্তৃক আয়োজিত ১৫তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াড বাংলাদেশ আটটি পদক জিতেছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পৃথিবী ও পরিবেশবিজ্ঞানের একটি বার্ষিক বৈশ্বিক প্রতিযোগিতা আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াড। গত ২৫ থেকে ৩১ আগস্ট এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঢাকায় ব্রিটিশ হাইকমিশন আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, নটর ডেম কলেজ থেকে সৌম্য সাহা, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে সাবিত ইবতিসাম আনান, ঢাকা ইম্পেরিয়াল কলেজ থেকে এম এস মোত্তাকিন তাশিন এবং ঢাকা কলেজ থেকে সৈয়দ ইফতেখার সালাম দীপ্ত প্রতিযোগিতার পৃথক বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন।
আদমজী ক্যান্টনমেন্ট কলেজের মুনতাসির রহমান, সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজ থেকে ইলহামুল আজম, সৌম্য সাহা এবং এস এম মোত্তাকিন তাশিন সমন্বয়ে গঠিত বাংলাদেশ দল-২ ন্যাশনাল টিম ফিল্ড ইনভেস্টিগেশন রাউন্ডে বাংলাদেশের রাঙামাটিতে সাম্প্রতিক ভূমিধসের কারণ সম্পর্কে উপস্থাপনার জন্য রৌপ্য পদক লাভ করে।
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আবরার আজিম হৃতেক, রাজশাহী কলেজের ফাইজা ইসলাম এবং সৈয়দ ইফতেখার সালাম দীপ্তির সমন্বয়ে গঠিত অন্য বাংলাদেশ দল বাংলাদেশের বিভিন্ন নদীতীরবর্তী শহরে ভূগর্ভস্থ পানিদূষণ ও মাটির ক্ষয়ের ওপর উপস্থাপনার জন্য একই রাউন্ডে ব্রোঞ্জ পদক জিতেছে।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ব্রিটিশ হাইকমিশনে ব্যক্তিগতভাবে সমস্ত বিজয়ী ও পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তন একটি ক্রমবর্ধমান সংকট। বাংলাদেশ এর দ্বারা ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি। বাংলাদেশের তরুণ ছাত্র-ছাত্রীরা এই সংকট মোকাবিলায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে এবং সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।
এ বছর আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণকারী এবং আটটি পদকজয়ী বাংলাদেশ দলকে তিনি অভিনন্দন জানান।
এ বছর সারা বাংলাদেশ থেকে ১ হাজার জন শিক্ষার্থী বেশ কয়েকটি আঞ্চলিক ও জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, যার মধ্যে শীর্ষ আটজন শিক্ষার্থী জাতীয় দলে স্থান পেয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইউনুস আহমেদ খান এবং জাতীয় আর্থ অলিম্পিয়াডের প্রাক্তন বিজয়ী আরিয়ান আন্দালিব আজিম বাংলাদেশ দলের মেন্টর ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের এক চা-বাগানের শ্রমিক কলোনি। কুড়ে ঘর, সীমিত আয়, প্রতিদিনের সংগ্রাম- সেই বাস্তবতার মধ্যেই বেড়ে ওঠা হরিবল বোনার্জীর। জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধকতা আর দারিদ্র্যের সঙ্গেই লড়তে হচ্ছে তাঁকে। তবে সেই প্রতিবন্ধকতা তাঁকে আটকে রাখতে পারেনি।
১৬ মিনিট আগে
জুলাই অভ্যুত্থান প্রমাণ করেছে যে, নতুন প্রজন্ম দেশপ্রেমিক; কিন্তু দুর্ভাগ্যবশত, ৫ আগস্টের পর গঠিত সরকারের নবীন সদস্যদের বিরুদ্ধে গত দেড় বছরে দুর্নীতির অভিযোগ উঠেছে। জবাবে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, তিনি কোথায় দুর্নীতি করেছেন, তার প্রমাণ দিতে হবে...
১ ঘণ্টা আগে
একজন মানুষও যাতে অর্থের অভাবে অ্যাকসেস টু জাস্টিস থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার লিগ্যালি কর্মসূচি অব্যাহত রেখেছে। একজন ভুক্তভোগী টাকার অভাবে আইনজীবীর সহায়তা নিতে পারবে না, এমনটা যেন না হয়—সেটি সরকার চেষ্টা করবে সর্বতোভাবে নিশ্চিত করতে...
২ ঘণ্টা আগে
মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াতে ইসলামী করতে পারে না। কোনো শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না। করলে এটা ডাবল অপরাধ। বিএনপির সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের এই বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ১০ মিনিটের মতো চরম উত্তেজনা ও অচলাবস্থার সৃষ্টি হয়।
২ ঘণ্টা আগে