রাজধানীর গুলশান থেকে এক বিদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তাঁকে গুলশান-২ নম্বরের কন্টিনেন্টাল হাসপাতালে মৃত অবস্থায় নেওয়া হয়।
ঘটনার বিষয়ে ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, কন্টিনেন্টাল হাসপাতালে এক বিদেশি নারীর মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতের শরীরে আঘাতের দাগ রয়েছে। এটা পড়ে গিয়ে হয়েছে নাকি পেটানোর দাগ, তা ময়নাতদন্তের পর জানা যাবে।
বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানান সহকারী পুলিশ কমিশনার।
নিহত ওই নারী বারিধারার পার্ক রোডের একটি বাসায় থাকতেন। তিনি কোন দেশের নাগরিক তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।

গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদ নাজিম উদ্দিন উল্লিখিত প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও তার স্ত্রী তাসলিমা আক্তার একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ। তাদের তিন সন্তান রয়েছে।
৩ ঘণ্টা আগে
গত ৩০ মে রাজাসন পালোয়ান মার্কেটের সামনে সমবয়সীদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় ছাত্রদল নেতা সামিরের এক সহযোগীর সঙ্গে তার ধাক্কা লাগে। এতে তিনি ক্ষুব্ধ হন এবং বিষয়টি সামিরকে জানান...
৩ ঘণ্টা আগে
রংপুরের পীরগাছায় পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন নুসরাত জাহান নূপুর। ছেলের পরিবার গরিব হওয়ায় এ বিয়ে মেনে নেয়নি নূপুরের পরিবার। পরে কৌশলে বাড়িতে ডেকে এনে নির্যাতন করা হয় নূপুর ও তার স্বামীকে। মার খেয়ে স্বামী চলে গেলে এলাকায় প্রচার করা হয় নূপুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় সঠিক বিচার দাবি করেছেন বেঁচে যাওয়া জুনায়েদ ইসলাম শিফাত।
৫ ঘণ্টা আগে