
করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে আরও ১ কোটি ডোজ টিকা অনুদান দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের এসব টিকা দিচ্ছে দেশটি।
আজ সোমবার ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এই তথ্য জানিয়েছে।
এ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে পাওয়া অনুদানের মোট পরিমাণ দাঁড়াল ৩ কোটি ৮০ লাখ। সামনে আরও কয়েক লাখ ডোজ টিকা আসার অপেক্ষায় রয়েছে বলেও জানিয়েছে দেশটি।
দূতাবাস বলছে, সাম্প্রতিক এই টিকা অনুদানের ফলে বাংলাদেশের জন্য শিক্ষার্থী এবং যারা এখনো টিকার প্রথম ডোজ পাওয়ার অপেক্ষায় আছে, তাদের কাছে টিকা পৌঁছে দেওয়া সহজ হবে। এ ছাড়া ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ক্রমবর্ধমান সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে নাজুক মানুষেরা ফাইজারের বুস্টার ডোজ টিকা নিতে সক্ষম হবে বলেও এতে বলা হয়।
সরকারি হিসেব মতে, কেনা, বিভিন্ন দেশের উপহার ও অনুদান এবং কোভ্যাক্স সুবিধার মাধ্যমে এখন পর্যন্ত সব মিলিয়ে প্রায় ২৪ কোটি টিকা হাতে পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে গতকাল রোববার পর্যন্ত দেওয়া হয়েছে ১৫ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৮২০ ডোজ।
এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৬০৮ জন মানুষকে, দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬ কোটি ১০ লাখ ৫ হাজার ৬২৫ জন। এ ছাড়া বুস্টার ডোজ দেওয়া হয়েছে ১৪ লাখ ৬৪ হাজার ৫৮৭ জনকে।

সরকারি দপ্তর ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তাদের চেয়ার ও সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শনে ১৯৭২ সালের জাতীয় সংগীত, পতাকা ও প্রতীক আদেশ এবং পতাকা বিধিমালার পরিপন্থী দাবি করে আইনজীবী মো. শরীফ সরকার রিটটি করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সানজীদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি
৯ মিনিট আগে
আলোচিত চার খুনের ঘটনার পর রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে বদলি করা হয়েছে। তাঁর পরিবর্তে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহবুবুর রশিদকে আরপিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে...
১৮ মিনিট আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত শুক্রবার তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এর আগে তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
২৪ মিনিট আগে
পৃথক প্রজ্ঞাপনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীনকে প্রত্যাহার করে সচিব হিসেবে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আর জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (সচিব) ড. রওশন আরা বেগমকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
২ ঘণ্টা আগে