
বাংলাদেশের গ্লোব বায়োটেকের তৈরি করোনা প্রতিরোধী এমআরএনএ টিকা ‘বঙ্গভ্যাক্স’ মার্কিন পেটেন্ট (মেধাস্বত্ব) অর্জন করেছে। বাংলাদেশের ওষুধশিল্পে প্রথমবারের মতো কোনো টিকা যুক্তরাষ্ট্রে পেটেন্ট পেল।

ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকা অবশেষে স্বীকার করেছে, কোভিশিল্ড নামে তাদের কোভিড-১৯ টিকা গ্রহণের ফলে ‘থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম’ (টিটিএস) নামে পরিচিত একটি বিরল পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে।

‘টিকার শিশিতে মেয়াদোত্তীর্ণ লেখা রয়েছে। আবার কোন জটিলতা দেখা দেয়, এই আশঙ্কায় আমি টিকা নিইনি। আমার পরিচিত আরও ১৫ জন মানুষ টিকা নেওয়া থেকে বিরত রয়েছে। একটা চিঠির ওপর ভিত্তি করে আমি কীভাবে মেয়াদোত্তীর্ণ টিকা নেব?’

ময়মনসিংহে শুরু হয়েছে করোনা টিকার চতুর্থ ডোজ। সিটি করপোরেশনের তিনটি নির্দিষ্ট কেন্দ্রসহ জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চতুর্থ ডোজ টিকাদান শুরু হয়। তবে প্রচারণা না থাকায় প্রথম দিন টিকাদান কেন্দ্রে লোকজন তেমন দেখা যায়নি। আলাদা বুথ না রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন নারীরা।