Ajker Patrika

কালকিনিতে আ.লীগের মহাসড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি
কালকিনিতে আ.লীগের মহাসড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
কালকিনিতে আওয়ামী লীগের মহাসড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে অবস্থান করেন তাঁরা। এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার প্রাণকেন্দ্র ভূরঘাটায় মহাসড়কের কালকিনি অংশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কালকিনি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহজালাল হাওলাদারের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী মহাসড়কে জড়ো হন। এ সময় তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং বিভিন্ন স্লোগান দেন। পরে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনার কিছুক্ষণ পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন কালকিনি ও ডাসার উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীদের দাবি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে তাঁরা মাঠে রয়েছেন। এ সময় জয় বাংলা লেখা কয়েকটি বৈঠা উদ্ধার করেছেন বলেও জানা গেছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাকে কেন্দ্র করে ভূরঘাটা এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত