এবার ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য সুসংবাদ দিয়েছে মার্কিন বহুজাতিক ফার্মাসিউটিক্যাল ফাইজার। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি দাবি করেছে, উল্লিখিত বয়সসীমার শিশুদের শরীরে ফাইজার-বায়োএনটেকের টিকা পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি করছে।
সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়, পূর্ণবয়স্ক মানুষের জন্য নির্ধারিত পরিমাণের এক-তৃতীয়াংশ টিকা প্রয়োগ করলে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডির পরিমাণ পূর্ণ ডোজ নেওয়া ১৫ থেকে ১৬ বছর বয়সী শিশুদের সমান। যা করোনাভাইরাস সংক্রমণ রোধ করার জন্য যথেষ্ট।
কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া ২ হাজার ২৬৮ জন শিক্ষার্থীর ওপর পরীক্ষামূলক গবেষণা চালিয়ে এ ফল পাওয়া গেছে। গবেষণাটি এখনো চলমান রয়েছে। তবে এরই মধ্যে পাওয়া ফলকে 'সত্যিই খুব ভালো একটি অবস্থানে পৌঁছে গেছি' বলে উল্লেখ করেন ফাইজারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শিশু বিশেষজ্ঞ ড. বিল গ্রুবার।
বিল গ্রুবার বলেন, রাষ্ট্রীয় অনুমোদন পেলে দ্রুতই ৫ থেকে ১১ বছর বয়সীদের টিকা দেওয়া শুরু হবে। এ ক্ষেত্রে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনকে (এফডিএ) এই গবেষণার অ্যান্টিবডি লেভেলের প্রমাণ দিতে হবে। তবে এই টিকা শিশুদের বাহুতে ব্যথা, জ্বরের বাইরে কোন দীর্ঘমেয়াদি প্রতিক্রিয়া সৃষ্টি করবে কিনা তা এখনো জানা যায়নি।
ফাইজারের এই গবেষণাকে স্বাগত জানিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। এফডিএ প্রধান ড. পিটার মার্কস এপিকে বলেন, 'বিষয়টি এই সপ্তাহের সবচেয়ে খুশির খবর'। অনুমোদন প্রসঙ্গে তিনি বলেন, টিকা প্রয়োগ শিশুদের জন্য কতটা নিরাপদ হবে তা আগে দেখতে হবে। এর পরে অনুমোদন।
টিকা প্রয়োগ করা হলে স্কুলগামী শিশু, শিশুদের অভিভাবকদের মনোবল বাড়বে বলে মনে করেন পিটার মার্কস। সর্বনিম্ন ১২ বছর বয়সীদের পরে এ সীমা আরও কমে আসায় তিনি সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে ৬ মাসের বেশি বয়সীদের টিকা দেওয়ার বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, এরই মধ্যে চীনে সর্বনিম্ন তিন ও কিউবায় সর্বনিম্ন দুই বছর বয়সী শিশুদের করোনা টিকা দেওয়া শুরু হয়েছে।

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে টাইফুন মেসাকের প্রভাবে সৃষ্ট বন্যা ও বাঁধ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ৯ জন। স্থানীয় প্রশাসন ও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
২ ঘণ্টা আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা শুরুর আহ্বান প্রত্যাখ্যান করেছেন। বরং ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগার ও বন্দর ক্ষতিগ্রস্ত হওয়ার পর তিনি যুদ্ধ আরও জোরদার করার সিদ্ধান্তে অটল রয়েছেন বলে জানিয়েছে ক্রেমলিন ঘনিষ্ঠ তিনটি সূত্র।
২ ঘণ্টা আগে
তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে দেশে ফিরে নিজের লাগেজ খুলে কিছুটা বিস্মিত হন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার। কারণ, তাঁর ব্যাগে ছিল একটি হ্যান্ডগান ও আসল গুলি। গত বুধবার আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে বিদায় উপহার হিসেবে অংশ নেওয়া...
৩ ঘণ্টা আগে
ইসরায়েলের গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা থেকে পালিয়ে ব্রাজিলে চলে যাওয়া ১৫ বছরের ফিলিস্তিনি কিশোরী তালা মোহাম্মদ আওয়াদ গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতেছেন। ব্রাজিলের সাও পাওলো অঙ্গরাজ্যের সরকারি স্কুলগুলোর জন্য আয়োজিত অলিম্পিয়া দে ম্যাতেমেটিকা দাস এস্কুলাস এস্তাদুয়াইস দে সাও পাওলো বা ওএমএএসপি–২০২৫ এর
৬ ঘণ্টা আগে