
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে দুজন নিহত হওয়ার ঘটনায় করা পৃথক দুটি হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এ দুটি মামলার পৃথক অভিযোগপত্র গ্রহণ করে পরোয়ানা জারির এই নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ ও কাইয়ুম হোসেন নয়ন জানান, মোহাম্মদপুর থানায় করা ট্রাকচালক মো. হোসেন এবং সিএনজিচালিত অটোরিকশার চালক সবুজ হত্যা মামলায় আদালত পৃথকভাবে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
সূত্র জানায়, ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে এবং অটোরিকশাচালক সবুজ হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে যথাক্রমে গত বছরের ২৩ নভেম্বর ও ২৭ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। দুই মামলার মোট ৬৪ আসামির মধ্যে শেখ হাসিনাসহ পলাতক ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এ দুই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্যদের মধ্যে রয়েছেন সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান প্রমুখ।
ট্রাকচালক হোসেন (২৫) ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গাবতলীতে ট্রাক রেখে নিজের ভাড়া বাসায় যাওয়ার পথে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় হোসেন মার্কেটের সামনে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট তাঁর মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।
অটোরিকশাচালক সবুজ ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরের আল্লাহ করিম মসজিদের সামনে গুলিবিদ্ধ হন। সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পর ওই দিনই তিনি মারা যান। এ ঘটনায় ১ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন তাঁর ভাই মনির হোসেন।

২০ হাজার কিলোমিটার খাল খননের এই বিশাল কর্মসূচিতে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘কোনোভাবেই যদি আমরা দেখি বিন্দুমাত্র সুযোগ আপনি নিয়েছেন এবং সেটার জন্য দেশের মানুষ ক্ষতি হবে,
৪ মিনিট আগে
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লে. কর্নেল মো. মাহমুদুল হাসান। তিনি এ পদে সদ্য বিদায়ী পরিচালক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন। গত রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
৪০ মিনিট আগে
এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. দাউদ মিয়াকে সচিব পদে পদোন্নতি দিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব নিয়োগ দিয়েছে সরকার।
১ ঘণ্টা আগে
আরও ১৪ জেলা পরিষদে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়ে দুই দফায় ৫৬ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হলো। ঢাকা, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনী...
১ ঘণ্টা আগে