
ভারতের একটি রাজ্যে প্রাণঘাতী নিপাহ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর এশিয়ার বিভিন্ন দেশের বিমানবন্দরগুলোতে আবারও কোভিড-১৯ সময়কার মতো স্বাস্থ্য পরীক্ষা ও নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে, থাইল্যান্ড, নেপাল ও তাইওয়ান সম্ভাব্য সংক্রমণ ঠেকাতে দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসে অন্তত পাঁচজন আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পরই এশিয়ার একাধিক দেশ সতর্ক পদক্ষেপ নিয়েছে। নিপাহ একটি জুনোটিক রোগ, যা মূলত সংক্রমিত বাদুড় ও শূকর থেকে মানুষের শরীরে ছড়ায়। এ ছাড়া ঘনিষ্ঠ মানবিক সংস্পর্শের মাধ্যমেও ভাইরাসটি মানুষ থেকে মানুষে ছড়াতে পারে।
পশ্চিমবঙ্গে একটি হাসপাতালে নিপাহ শনাক্ত হওয়ার পর প্রায় ১০০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এই ঘটনায় প্রথমে একই জেলার এক পুরুষ ও এক নারী নার্স আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। পরে ওই হাসপাতালের এক চিকিৎসক, আরও এক নার্স এবং এক কর্মচারীর শরীরেও ভাইরাসটি শনাক্ত হয়।
এ অবস্থায় ভারতের পশ্চিমবঙ্গ থেকে যাওয়া যাত্রীদের জন্য প্রধান বিমানবন্দরগুলোতে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করেছে থাইল্যান্ডের জনস্বাস্থ্য মন্ত্রণালয়। কোভিড মহামারির সময় চালু হওয়া পদ্ধতি অনুসরণ করে দেশটির সুবর্ণভূমি, ডন মুয়াং ও ফুকেট বিমানবন্দরে যাত্রীদের জ্বর ও নিপাহ-সংশ্লিষ্ট উপসর্গ পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি যাত্রীদের ‘বিওয়্যার’ কার্ড দেওয়া হচ্ছে, যেখানে অসুস্থ বোধ করলে কী করণীয় তা উল্লেখ রয়েছে। ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগনিয়ন্ত্রণ প্রস্তুতিও বাড়ানো হয়েছে। উল্লেখ্য, ভারতের ইন্ডিগো এয়ারলাইনস কলকাতা ও ফুকেটের মধ্যে প্রতিদিন সরাসরি ফ্লাইট পরিচালনা করে।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, তাঁর দেশে এখনো নিপাহ ভাইরাসের কোনো সংক্রমণ ধরা পড়েনি। তবে নজরদারি উচ্চমাত্রায় বজায় থাকবে। জ্বর বা সন্দেহজনক উপসর্গ থাকলে যাত্রীদের কোয়ারেন্টিন কেন্দ্রে পাঠানো হবে। এ ছাড়া গুহা ও প্রাকৃতিক পর্যটন এলাকায় বন্যপ্রাণীর সংস্পর্শ এড়িয়ে চলতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের শিকার এবং বন্য প্রাণী না খাওয়ার নীতি মেনে চলতে পর্যটকদের অনুরোধ করা হয়েছে।
সতর্কতা জারি করা হয়েছে নেপালেও। কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর ও ভারতের সঙ্গে স্থল সীমান্তগুলোতে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হয়েছে। খোলা সীমান্তের কারণে পশ্চিমবঙ্গ থেকে প্রতিদিন মানুষের যাতায়াত দেশটির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
এদিকে নিপাহ ভাইরাস সংক্রমণকে সর্বোচ্চ ঝুঁকির রোগ হিসেবে তালিকাভুক্ত করার পরিকল্পনা করেছে তাইওয়ান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিপাহকে সম্ভাব্য মহামারি সৃষ্টিকারী অগ্রাধিকারভুক্ত ভাইরাস হিসেবে চিহ্নিত করেছে। এই ভাইরাসের সংক্রমণে মৃত্যুহার এত বেশি যে, অতীতে তা ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্তও পৌঁছেছিল।

নাইজেরিয়ার লাগোসের মুরতালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ লাখ ৫০ হাজার আফিম ট্যাবলেট বা ওপিওয়েড জব্দ করেছে ন্যাশনাল ড্রাগ ল এনফোর্সমেন্ট এজেন্সি (এনডিএলইএ)। সংস্থাটি দাবি করছে, এসব ট্যাবলেট ভারত ও বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে।
৩১ মিনিট আগে
চলতি বছরের ২৪ সেপ্টেম্বর সকালে ৪০ বছর বয়সী সাইকুন খান তাঁর ছেলেকে বলেছিলেন, তিনি মোটরসাইকেলের জন্য নতুন টায়ার কিনতে বাজারে যাচ্ছেন। শিগগিরই ফিরে এসে তাদের জমিতে বোনা পেঁয়াজের পরিচর্যা করবেন। তিনি আর ফিরে আসেননি।
১ ঘণ্টা আগে
টানা এক বছরেরও বেশি সময় ধরে চলা দুর্নীতিবিরোধী তীব্র ছাত্র আন্দোলন ও ক্রমবর্ধমান জন অসন্তোষের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ। রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
১ ঘণ্টা আগে
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহের সোমবার সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। সেখানে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল–১২ নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে।
১ ঘণ্টা আগে