
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা নির্মূল করা হবে। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
র্যাব ও পুলিশের ওপর হামলার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা কঠোরভাবে দমন করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
চট্টগ্রামের জঙ্গল সলিমপুর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে বিভিন্ন বাহিনীর প্রশিক্ষণ একাডেমি স্থাপনা ও কারাগার স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিন আইনের শাসনের ঘাটতির সুযোগে সন্ত্রাসীরা সেখানে প্রভাব বিস্তার করে আসছিল।
মন্ত্রী বলেন, সন্ত্রাসীরা মনে করছে তাদের আগের অবস্থান বজায় থাকবে, তাই তারা অপচেষ্টা চালাচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো সন্ত্রাসী অভয়ারণ্য নির্মূল করবে। তিনি আরও বলেন, সন্ত্রাস, মাদক কারবার ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। এ ক্ষেত্রে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, তিনি দুই বছর ধরে কারাগারে আছেন। চার মাস আগে তাঁর স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। স্বামীর কাছে থাকার জন্য তিনি জামিনের আবেদন করেছিলেন। কিন্তু ৩৯ বছরের জীবনসঙ্গীর জীবনের শেষ সময়ে তাঁর পাশে থাকতে পারেননি। এখন আর তাঁর বাসায় যাওয়ার প্রয়োজন নেই।
১২ মিনিট আগে
রাজধানীসহ সারা দেশে চলাচলকারী ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশাসহ স্বল্প গতির যানবাহন চলাচলের জন্য আলাদা লেন সার্ভিসের দাবি জানিয়েছে ‘রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ’।
২২ মিনিট আগে
বাংলাদেশ সংবাদ সংস্থা আইন অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কাদের গনিকে বাসসের এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য...
১ ঘণ্টা আগে
প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের মধ্যে জেলার দায়িত্ব বণ্টন করা হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা নিজ নিজ জেলার সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের পাশাপাশি আইনশৃঙ্খলা, সুশাসন ও জনকল্যাণমূলক কার্যক্রমে সমন্বয় করবেন।
১ ঘণ্টা আগে