
মহাসড়ক, পশুর হাট, যমুনা ও পদ্মা সেতুসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ সদর দপ্তর থেকে টানা সাত দিন এসব কার্যক্রম মনিটর করা হবে।
আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কগুলোতে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, বিগত সময়ের তুলনায় আল্লাহর রহমতে সড়ক দুর্ঘটনা অনেক কমেছে। দু-একটি ঘটনায় কিছু ব্যক্তিগত গাফিলতি ছিল।
সম্প্রতি টাঙ্গাইলে রডবাহী ট্রাক খাদে পড়ে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক যাত্রী ভাড়া বাঁচানোর জন্য ঝুঁকি নিয়ে ট্রাকের ওপরে যাতায়াত করছেন। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তিনি যাত্রী ও চালকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
পশুর হাটে জাল নোট প্রতিরোধে সরকার কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, বিভিন্ন হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন সরবরাহ করা হয়েছে। ব্যাংকগুলোকেও এই কাজে যুক্ত করা হয়েছে। এ ছাড়া অনুমোদিত পশুর হাটের বাইরে অবৈধ হাট বসতে না পারে, সে বিষয়েও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঈদ-পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপদ ঈদযাত্রা, ঈদের জামাত এবং কর্মস্থলে নির্বিঘ্নে ফেরা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
যমুনা সেতু এলাকায় যানজট ও ভোগান্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ম্যানুয়াল টোল আদায়ের কারণে সমস্যা তৈরি হচ্ছে। ভবিষ্যতে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে।

সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা আনতে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকা সোজা ও প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নারীদের যাতায়াতের জন্য চলমান ১৪টি পিংক বাসের সঙ্গে আরও ১০০টি বাস দ্রুত চালুর ব্যবস্থার কথাও জানিয়েছে সংসদীয় কমিটি...
২০ মিনিট আগে
সংবিধান সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হওয়ার পর যেসব বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, সেগুলোতে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ। বিশেষ কমিটি আগামী ডিসেম্বরেই সংসদে তাঁদের প্রতিবেদন
২৭ মিনিট আগে
মামলায় শুধু আলকাছ মল্লিক (মাঝি) অপহরণ ছাড়া প্রতিটা ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী উপস্থাপন করা হয়েছে। আর এই সাক্ষীরা আর কেউ নন, জিয়াউল আহসানের বাহিনীর, তাঁর অধীনস্থ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখন পর্যন্ত তাঁরা (জিয়াউল আহসানের পক্ষে) দুজন সাক্ষীর তালিকা দিয়েছেন।
২ ঘণ্টা আগে
২০২৯ সালে কার্যক্রম শুরুর লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর। চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমানোর পাশাপাশি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন এই বন্দর। ৮ থেকে ১০ হাজার টিইইউ ধারণক্ষমতার বড় জাহাজ সরাসরি ভেড়ানোর সুবিধা থাকায় পণ্য পরিবহনে সময় ও ব্যয়
৩ ঘণ্টা আগে