
কোরবানির ঈদ সামনে রেখে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার হুমকি র্যাব পায়নি বলে জানিয়েছেন এলিট ফোর্সের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। আজ মঙ্গলবার জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। এ সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ঈদগাহের নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
আহসান হাবীব পলাশ বলেন, ‘পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থায় এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট থ্রেট (হুমকি) নেই।’
মহাপরিচালক আরও বলেন, কোনো হুমকি না থাকলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র্যাবের বিশেষ নিরাপত্তা প্রস্তুতি রয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর পাশাপাশি বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।
মহাপরিচালক বলেন, ঈদুল আজহা উপলক্ষে বাহিনীর সব ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট প্যাট্রলিং পরিচালনা করছে। প্রধান প্রধান ঈদের জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে চেকপোস্ট স্থাপন ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
সংস্থাটি আরও জানায়, ঈদকে কেন্দ্র করে কালোবাজারি, অবৈধ মজুত, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যে ভেজাল ও নকল পণ্য বাজারজাতের মতো অপতৎপরতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
এ ছাড়া ঈদ সামনে রেখে র্যাবের অনলাইন মনিটরিং কার্যক্রমও সার্বক্ষণিক চালু থাকবে। ছুটির সময়ে রাজধানী ও বড় শহরগুলোতে জনসমাগম কমে যাওয়ায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঝুঁকি বাড়তে পারে উল্লেখ করে র্যাব বলেছে, পরিস্থিতি মোকাবিলায় মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে রাত্রিকালীন নিরাপত্তাচৌকি ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে।
ঘরমুখী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে র্যাব। এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সব ধরনের অপরাধ দমনে র্যাবের নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দোহা থেকে রওনা হয়ে আজ বৃহস্পতিবার রাত ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তিনি পৌঁছান।
১ সেকেন্ড আগে
চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, হবিগঞ্জ, মৌলভীবাজার—এই ছয় জেলায় বন্যার পানি কমে গেছে। এই স্বস্তির পাশাপাশি সংকটের চিত্রও সামনে এসেছে। এসব এলাকায় কৃষকের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। অনেকের বাড়ি ধসে গেছে।
৯ ঘণ্টা আগে
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা কমিটির কাজ এখন শেষ পর্যায়ে। আর দু-তিনটি সভা করেই সুপারিশ চূড়ান্ত করবে তারা। আর পর্যালোচনা কমিটির সুপারিশ মন্ত্রিসভায় অনুমোদনের পর আগস্টের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সরকার।
১০ ঘণ্টা আগে
বিলটির মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল, বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারত্ব আইন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন ও ওয়ান-স্টপ সার্ভিস আইন রহিত ও হেফাজত করা হয়েছে। এসব আইনের অধীনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বিনিয়োগ...
১১ ঘণ্টা আগে