
সরকারি চাকরিতে প্রবেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা পরবর্তী কর্মসূচি ঘোষণা দিয়ে শাহবাগ ছেড়ে দিয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা থেকে সারা দেশে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ব্লকেড কর্মসূচি শুরু করবে। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের পাশের গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেবে।’
তিনি আরও বলেন, `আমাদের আন্দোলন অভিনব জনমত প্রতিষ্ঠার কর্মসূচি, জনদুর্ভোগের কর্মসূচি নয়। আমরা আইনি প্রক্রিয়ায় হাইকোর্টের বারান্দায় যেতে চাই না, আমরা পড়ার টেবিলে থাকতে চাই। আমরা স্থায়ী সমাধান চাই। সেটা নির্বাহী বিভাগের কাছে, আদালতের কাছে নয়। অতিদ্রুত সময়ের মধ্যে এর সমাধানের আশা প্রকাশ করেন আসিফ মাহমুদ। কর্মসূচি ঘোষণা শেষ হলে ৭টা ৩৫ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে সরে যান আন্দোলনকারীরা।
এর আগে দুপুর ১২টার কিছুক্ষণ আগে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। পরে মৎস্য ভবন, কারওয়ান বাজার, পরীবাগ মোড় ও ফার্মগেটসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে অবরোধ করে রাখেন।
প্রায় ৫ ঘণ্টার অবরোধ করে মোড় ছেড়ে একে একে শাহবাগে জড়ো হন আন্দোলনকারীরা। পরে ৭টা ৩৫ মিনিটের দিকে কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা শাহবাগ ছেড়ে দেন।
সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল, সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করে কোটাপদ্ধতি সংশোধনের দাবিতে তাঁরা এই কর্মসূচি পালন করছেন।
আরও খবর পড়ুন:

চ্যাটজিপিটি, জেমিনি বা ক্লড-এর মতো পাবলিক এআই প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের ইনপুট করা সব তথ্য তাদের সার্ভারে জমা হয় এবং ভবিষ্যৎ মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। এর ফলে সরকারি বা ব্যক্তিগত গোপন নথিপত্র তৃতীয় পক্ষের হাতে চলে যাওয়ার আশঙ্কা থাকে।
৩৩ মিনিট আগে
বিগত দিনের মতো অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করা যাবে না বলে কর্মকর্তাদের সতর্ক করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ বৃহস্পতিবার সচিবালয়ে জ্বালানি ও বিদ্যুতের চাহিদা, উৎপাদন ও বিতরণ ব্যবস্থাকে দক্ষ ও সাশ্রয় করার জন্য প্রয়োজনী
১ ঘণ্টা আগে
লোকোমাস্টার (এলএম) গ্রেড-২ পদোন্নতি না দিয়ে চুক্তিভিত্তিক লোকোমাস্টার নিয়োগ দেওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে রানিং স্টাফদের বিক্ষোভ কর্মসূচিতে অন্তত ৯টি ট্রেন বিলম্বিত হয়েছে। বিভিন্ন স্টেশনে ট্রেন থামিয়ে বিক্ষোভ করার কারণে যাত্রী দুর্ভোগের সৃষ্টি হয়।
১ ঘণ্টা আগে
মাথায় গুলির ক্ষত। শরীরের বিভিন্ন স্থানে ৩৬টি বুলেটের স্প্লিন্টারের চিহ্ন। জুলাই আন্দোলনের মাঠে গুরুতর আহত অবস্থায় মাথার রক্ত বন্ধ করতে যে জাতীয় পতাকা বেঁধেছিলেন, সেই পতাকা রক্তে ভিজে গিয়েছিল। সেই রক্তমাখা পতাকা হাতে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন শেখ আজিজুর রহমান। এ সময় প্রধানমন্ত্রী তাঁর
২ ঘণ্টা আগে