
ঈদুল আজহায় খাওয়াদাওয়ার বেশ বড় আয়োজন থাকে; বিশেষ করে মাংসের বিভিন্ন পদ রান্না করা হয় এই ঈদে। এবারের ঈদে গরু বা খাসির ভিন্ন ভিন্ন পদ রান্নার কথা ভেবে থাকলে আড্ডা আপনার সঙ্গেই জমবে ভালো। এই ঈদে টুকে রাখার মতো গরু এবং খাসির মাংসের কয়েকটি জম্পেশ রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ
গরুর মাংস ২ কেজি, আদা ও রসুনকুচি ৪ টেবিল চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, শুকনো মরিচ লম্বা করে কাটা ২ টেবিল চামচ, আস্ত জিরা ১ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ, এলাচি ও দারুচিনি ২ থেকে ৩ পিস করে, লবণ স্বাদমতো, সয়াবিন তেল আধা কাপ, ঘি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৭ থেকে ৮টি।
প্রণালি
মাংস টুকরো করে ধুয়ে নিতে হবে। মাংসে লেবুর রস মাখিয়ে রেখে দিন ২০ মিনিট। তারপর কড়াইয়ে সয়াবিন তেল গরম করে জিরার ফোড়ন দিন। তাতে আদাকুচি দিয়ে একটু ভেজে বাকি সব উপকরণ ও মাংস দিয়ে ভালোভাবে নেড়ে ৫ মিনিট কষিয়ে নিতে হবে। আবার পরিমাণমতো পানি দিয়ে ঢেকে অল্প আঁচে ৩০ মিনিট রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে তেল ওপরে ভেসে উঠলে ঢাকনা দিয়ে ঢেকে ৩ মিনিট দমে রাখুন। এভাবে ঘি দিয়ে আরও ২ মিনিট রেখে দিন। তারপর নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের লেমন বিফ।

উপকরণ
গরুর মাংস ১ কেজি, আদা ও রসুনবাটা ২ টেবিল, চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, হলুদ, মরিচ, ধনেগুঁড়া ১ চা-চামচ করে, জিরাগুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ ফালি ১০ থেকে ১২টি, টক দই ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, এলাচি আর দারুচিনি
২ থেকে ৩টি করে, সয়াবিন তেল আধা কাপ, তেজপাতা ২টি, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ।
প্রণালি
গরুর মাংস ছোট ছোট টুকরোর পর পরিষ্কার করে ধুয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে এলাচি, দারুচিনি ও পেঁয়াজকুচি বাদামি করে ভেজে নিন। সামান্য পানি দিয়ে এরপর আদা
ও রসুনবাটা, হলুদ, মরিচ, ধনেগুঁড়া, টক দই, লবণ, পেঁয়াজবাটা ও তেজপাতা দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার গরুর মাংস দিয়ে মিডিয়াম আঁচে ঢাকনাসহ রান্না করুন। পরিমাণমতো পানি দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। এবার নেড়ে জিরাগুঁড়া, গরমমসলা,
কাঁচা মরিচ দিয়ে ঢাকনা ছাড়া কম আঁচে আরও ১০ মিনিট রান্না করতে হবে। তেল ভেসে এলে নামিয়ে নিন। তারপর পরিবেশন করুন গরুর মাংসের কষা।

উপকরণ
খাসির মাংস ১ কেজি, পেঁয়াজবাটা ২ কাপ, আদা ও রসুনবাটা ১ টেবিল চামচ, টক দই আধা কাপ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, সয়াবিন তেল ২ কাপ, ঘি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৮ থেকে ১০টি, কাজুবাদামবাটা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, আস্ত এলাচি ও দারুচিনি ২ থেকে ৩টি করে।
প্রণালি
মাংসের সঙ্গে সব উপকরণ মাখিয়ে রাখুন। পরে কড়াইতে সয়াবিন তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রাখুন অন্য বাটিতে। এবার বেরেস্তা ভেজে নেওয়া তেলে মেরিনেট করা মাংস দিয়ে ঢাকনাসহ রান্না করুন সেদ্ধ হওয়া পর্যন্ত। এরপর ঘি, বেরেস্তা, কাঁচা মরিচ দিয়ে লবণ চেখে নিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে কাজুবাদাম দিয়ে খাসির ঝাল।

উপকরণ
খাসির মাংস ১ কেজি, টক দই ১ কাপ, আদা ও রসুনবাটা ১ টেবিল চামচ, মরিচবাটা ১ চা-চামচ, ধনেবাটা ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ১০ থেকে ১২টি, পেঁয়াজকুচি ২৫০ গ্রাম, তেজপাতা ২টি, ঘি ১০০ গ্রাম, লবণ স্বাদমতো, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ।
প্রণালি
খাসির মাংস বড় টুকরো করে কেটে ধুয়ে নিন। এবার একটি পাত্রে মাংস, ঘি, দই, পেঁয়াজকুচি, মরিচ, আদা ও রসুনবাটা, লবণ, তেজপাতা সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এরপর একটি হাঁড়িতে ঢেলে অল্প আঁচে ঢাকনাসহ চুলায় বসান। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিন। দইয়ের পানিতে মাংস সেদ্ধ না হলে অল্প পানি দিন। পানি শুকিয়ে ঘি ওপরে এলে হাঁড়ি নামিয়ে নিন। তারপর পরিবেশন করুন খাসির মাংসের রসল্লা।

ছোট স্যুটকেস বেশি কেনাকাটা করায়—এমন দাবির সরাসরি বৈজ্ঞানিক প্রমাণ নেই; বরং গবেষণাগুলো পর্যটকের কেনাকাটার পেছনে সময়ের স্বল্পতা, ভ্রমণের উদ্দেশ্য, স্মৃতি, উপহার, স্থানীয়তার অনুভূতি এবং পণ্যের মূল্যবোধের মতো নানা কারণ দেখিয়েছে। বরং বলা যায়, স্যুটকেসের সীমিত জায়গা আমাদের মনে করিয়ে দেয়—সময়ও সীমিত...
২ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে প্রতিবছর উৎপাদিত খাদ্যের প্রায় এক-তৃতীয়াংশ অপচয় হয়, যা ল্যান্ডফিলে পচে ক্ষতিকর মিথেন গ্যাস তৈরি করে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। অথচ একটু সচেতন হলেই আমরা রান্নায় এই ফেলে দেওয়া অংশগুলোকে ব্যবহার করে পরিবেশ রক্ষার পাশাপাশি নিজেদের পুষ্টির চাহিদাও মেটাতে পারি...
৯ ঘণ্টা আগে
খ্যাতনামা বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এ প্রকাশিত বায়োমেডিসিন-বিষয়ক গবেষণাপত্রগুলোর প্রায় ৯০ শতাংশেই কোনো না কোনোভাবে এআইয়ের সাহায্য নেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত লেখা লিখে পারলেও চিন্তা, আবেগ ও কৌশলের বিকল্প নয়। এবার প্রশ্ন হলো, এআই কি সত্যিই লেখার মূল উদ্দেশ্যে আমাদের সাহায্য করতে পারছে।...
১১ ঘণ্টা আগে
পালংশাকের স্বাদে একটু ভিন্নতা আনতে তৈরি করতে পারেন আচারি পালংশাক। এতে পালংশাকের সঙ্গে রসুন, সরিষার তেল, পাঁচফোড়ন ও মসলা দিয়ে তৈরি হয় সুগন্ধিযুক্ত এই আচার। পালংশাকের প্রচলিত স্বাদের বাইরে নতুন কিছু খেতে চাইলে ঝটপট তৈরি করা যায় এই আচার...
১৩ ঘণ্টা আগে