
গাজীপুর মহানগরীর পুবাইলে ৯ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন ও ঘটনার ছবি ধারণের অভিযোগে সেলিম খান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২৪ মে) রাতে পুবাইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেলিম খান ভুক্তভোগী শিশুর ফুফা। সেলিম খান মুন্সিগঞ্জের লৌহজং থানার বিক্রমপুর গ্রামের মৃত আব্দুর রউফ খানের ছেলে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পুবাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
পুলিশ জানায়, প্রায় পাঁচ বছর ধরে পুবাইলে শ্যালকের বাসায় সপরিবারে বসবাস করছিলেন সেলিম। গতকাল শনিবার (২৩ মে) দুপুরে শিশুটির বড় বোন তাঁর ঘরে থাকা কম্পিউটার ব্যবহার করতে গিয়ে ছোট বোনের নির্যাতনের ছবি দেখতে পান। বিষয়টি জানাজানি হলে পরিবার থানায় অভিযোগ করে।
পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে সেলিমকে আটক করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে তিনি শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে একাধিকবার নির্যাতন ও ঘটনার ছবি মোবাইলে ধারণ করে কম্পিউটারে সংরক্ষণ করার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।
ঘটনার পর শিশুটিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত সেলিমকে আটক করা হয় এবং মামলার পর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আগামী রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীরের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে
নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল জলিল নামে এক ব্যক্তির চার শতাধিক ফলন্ত কলার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জলিল বলেন, ‘দীর্ঘদিন ধরে শরিকান জমি নিয়ে প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক গংদের সঙ্গে বিরোধ চলছে। আজ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমার
১ ঘণ্টা আগে
২০১৮ সালে সহকারী শিক্ষক এনামুল হকের সঙ্গে নাসিমা বেগমের বিবাহ হয়। এর পর থেকে এনামুল হক পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে নাসিমাকে নির্যাতন শুরু করেন। পরে নাসিমা বেগম ২০২২ সালে স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন। পরে এনামুল হক মামলাটি মীমাংসা করে নেন। এরপর আবারও ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। গোডাউনে মূলত রং ও তারপিন টাইপের কেমিক্যাল ছিল। গোডাউনের মালিকপক্ষ বা কোনো কর্মকর্তার খোঁজ না পাওয়ায় কারখানার নাম জানা সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে