
ঈদে গরুর মাংস তো নানাভাবে রান্না করা হয়। যাঁরা ঝাঁজালো খাবার খেতে পছন্দ করেন, তাঁরা ঈদের ছুটিতে এক দিন রান্না করতে পারেন আস্ত রসুন দিয়ে গরুর মাংসের ঝাল ভুনা। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
গরুর মাংস ২ কেজি, পেঁয়াজকুচি এক কাপ, আদা-রসুনবাটা তিন টেবিল চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এক টেবিল চামচ করে, জিরাগুঁড়া ১ চা-চামচ, আস্ত রসুন ৬টি, কাঁচা মরিচ ৭ থেকে ৮টি, সয়াবিন তেল আধা কাপ, এলাচি ৪ থেকে ৫টি, দারুচিনি ৪ থেকে ৫টি, গরমমসলার গুঁড়া এক টেবিল চামচ, টক দই আধা কাপ, ঘি এক টেবিল চামচ।
গরুর মাংস ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখুন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজকুচি বাদামি করে ভেজে নিন। এর ভেতরে আদা-রসুনবাটা, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এবং একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানো মসলায় মাংস দিয়ে নেড়েচেড়ে সেদ্ধ হওয়ার মতো পানি দিয়ে কম আঁচে রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে গেলে আস্ত রসুনসহ বাকি সব উপকরণ দিয়ে নেড়েচেড়ে পানি দিয়ে ঢেকে দিন। কম আঁচে রাখুন কিছুক্ষণ। প্রয়োজনমতো ঝোল রেখে ঘি দিয়ে নামিয়ে নিন। তারপর সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন আস্ত রসুনে গরুর মাংসের ঝাল।

কোরবানির ঈদে এই রান্না প্রায় প্রতি বাড়িতেই হয়। যাঁরা প্রথমবার রান্না করার কথা ভাবছেন, তাঁদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৬ মিনিট আগে
চলছে গ্রীষ্মের প্রচণ্ড গরমের সময়। সামনের দিনগুলোতে আরও গরম পড়বে। সঙ্গে মাঝেমধ্যে থাকবে গুমোট পরিবেশ। থাকবে এই রোদ, এই বৃষ্টি অবস্থা। অতিরিক্ত গরমের সময় ঘর ঠান্ডা রাখতে আমরা সাধারণত ফ্যান বা এয়ারকন্ডিশনারের ওপর নির্ভর করি। কিন্তু প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা রাখা সম্ভব।
২ ঘণ্টা আগে
ঈদ তো চলেই এল। ভ্যাপসা গরম আর অতিরিক্ত ঘামের কারণে ভালোভাবে মেকআপ করলেও কিছুক্ষণের মধ্যে মেকআপ গলে লেপ্টে গিয়ে মুখ তেলতেলে হয়ে যায়। আর এতে পড়তে হয় বিব্রতকর অবস্থায়। এই সমস্যার সমাধান হলো সোয়েট-প্রুফ ফাউন্ডেশন। এটি এমন এক ধরনের বেজ মেকআপ যা ত্বক ঘেমে যেতে দেয় না এবং দীর্ঘ সময় ধরে সাজ অক্ষুণ্ন রাখে...
২০ ঘণ্টা আগে
চা বা কফি আমাদের শুধু তরতাজাই করে না। পরিমাণে বেশি পান করলে এগুলো আমাদের শরীরে ভিন্ন কাজও করতে পারে। তাই চা-কফি পানের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। হুট করে চা-কফি পানের অভ্যাস বাদ দেওয়া যায় না। কিন্তু ক্যাফেইন গ্রহণের পরিমাণ কমানোর সহজ উপায় আছে কিছু। পরিমাণ কমানোর জন্য সেগুলোর অভ্যা গড়ে তোলার চেষ্টা...
১ দিন আগে