ঈদ শেষ হলেও বাড়িতে অতিথির আসা-যাওয়া আরও কয়েক দিন থাকবে। মাংস-পোলাও তো অনেক হলো; এবার তাদের জন্য তৈরি করুন টুনা মাছের কাবাব। এটা ভাবার কোনো কারণ নেই যে কাবাব শুধু মাংসেরই হয়। টুনা মাছ দিয়েও তৈরি করা যায় টুনা মাছের কাবাব। আপনাদের জন্য এর রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
টুনা মাছের ক্যান ২টি, মিহি পেঁয়াজকুচি আধা কাপ, কাঁচা মরিচের কুচি ২ টেবিল চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, পুদিনাপাতার কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিনি আধা চা-চামচ, ধনে, জিরা ও মরিচগুঁড়া আধা চা-চামচ করে, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ময়দা ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা ১ চা-চামচ করে, সয়াবিন তেল ভাজার জন্য।
প্রণালি
সব উপকরণ একসঙ্গে মাখিয়ে হাতের মুঠোর চাপে পছন্দ অনুযায়ী আকার দিয়ে নরমাল ফ্রিজে ৩০ মিনিট রেখে দিন। তারপর ফ্রাই প্যানে সয়াবিন তেল গরম করে সেগুলো লালচে করে ভেজে তুললেই তৈরি হয়ে যাবে টুনা মাছের কাবাব।

ঈদ মানে উৎসব আর আনন্দ, বেশি বেশি দাওয়াত আর খাওয়াদাওয়া। খেয়েও কীভাবে ওজন নিয়ন্ত্রণে রাখবেন, তা নিয়ে ভাবনার শেষ নেই অনেকের। তাই ভেবেচিন্তে খাবারের মেনু ঠিক করে রাখুন আগেভাবেই; যাতে ইদের মজাদার খাবারগুলো মিস হওয়ার সুযোগ না থাকে, আবার আপনি সুস্থও থাকেন। আপনার খাবারের মেনুতে সঠিক উপাদান...
৪ মিনিট আগে
মূলত মোগল ও নবাবি আমলের খাবার রেজালা। পরে এই খাবার বাঙালি রান্নাঘরে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠলেও কিছুটা বদলে গেছে; বিশেষ করে এতে দুধ ও মসলার ব্যবহারে ব্যাপক বদল এসেছে বাংলাদেশে। গরু, মুরগি বা খাসি—সব মাংসেরই রেজালা তৈরি করা যায়। ঈদে গরুর মাংসের সুস্বাদু একটি খাবার তৈরির উপায় বাতলে দিয়েছেন...
১ ঘণ্টা আগে
এই প্রথম যাঁরা ঈদে শখ করে রান্না করার কথা ভাবছেন, তাঁরা গরুর মাংসের সহজ একটি রেসিপির কথা ভাবতে পারেন। আপনাদের জন্য হাতে মাখা মাংসের ঝালের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। উপকরণ: গরুর মাংস ২ কেজি, আলু ৪টি, পেঁয়াজকুচি ১ কাপ, আদা ও রসুনবাটা ৪ টেবিল চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া...
২ ঘণ্টা আগে
এই ঈদে রাঁধতে পারেন গরুর মাংসের স্পেশাল বিরিয়ানি। মুঘল সাম্রাজ্যের আমলে, বিশেষ করে ষোড়শ শতাব্দীতে সম্রাট আকবরের রাজত্বকালের 'আইন-ই-আকবরি' বইয়ে ভেড়ার মাংস দিয়ে তৈরি প্রাচীন 'বিরিয়ান' বা বিরিয়ানির রেসিপি পাওয়া যায়। প্রাচীনকালে বিরিয়ানি তৈরিতে সাধারণত খাসি বা ভেড়ার মাংস সবচেয়ে বেশি ব্যবহার...
৪ ঘণ্টা আগে