রেসিপি

গরুর মাংস ২ কেজি, চাল ১ কেজি, পেঁয়াজকুচি ৪ কাপ, পোস্তদানাবাটা ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা ৪ টেবিল চামচ, শাহি জিরা ১ চা-চামচ, কিশমিশ ২ টেবিল চামচ, আলুবোখারা ১০ থেকে ১২টি, দুধ ৪ টেবিল চামচ, মাওয়া ৪ টেবিল চামচ, মিঠা আতর ২ ফোঁটা, ঘি ১ কাপ বা তেল আধা কাপ, টক দই ১ কাপ, জাফরান সামান্য।
হাঁড়িতে তেল দিয়ে গরম করে পেঁয়াজকুচি দিন। পেঁয়াজ বাদামি হলে একটু পানি দিয়ে আদা, রসুন ও পেঁয়াজ একটু কষিয়ে নিন। কষানো মসলার তেল বের হলে মাংস দিয়ে দিন। পরে কাঁচা মরিচ, টক দই, বাদাম, পোস্তবাটা দিয়ে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর পানিতে গুঁড়া দুধ, লবণ, মিঠা আতর ও মসলা দিয়ে পানি ফুটে উঠলে ধুয়ে রাখা চাল দিয়ে দিন। বলক এলে দমে বসিয়ে দিন। সেই সময় ঘি দিয়ে ঢেকে দমে রাখুন ১০ থেকে ১৫ মিনিট। এরপর নামিয়ে নিন স্পেশাল গরুর মাংসের বিরিয়ানি।

বিশ্বজুড়ে প্রতিবছর উৎপাদিত খাদ্যের প্রায় এক-তৃতীয়াংশ অপচয় হয়, যা ল্যান্ডফিলে পচে ক্ষতিকর মিথেন গ্যাস তৈরি করে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। অথচ একটু সচেতন হলেই আমরা রান্নায় এই ফেলে দেওয়া অংশগুলোকে ব্যবহার করে পরিবেশ রক্ষার পাশাপাশি নিজেদের পুষ্টির চাহিদাও মেটাতে পারি...
৫ ঘণ্টা আগে
খ্যাতনামা বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এ প্রকাশিত বায়োমেডিসিন-বিষয়ক গবেষণাপত্রগুলোর প্রায় ৯০ শতাংশেই কোনো না কোনোভাবে এআইয়ের সাহায্য নেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত লেখা লিখে পারলেও চিন্তা, আবেগ ও কৌশলের বিকল্প নয়। এবার প্রশ্ন হলো, এআই কি সত্যিই লেখার মূল উদ্দেশ্যে আমাদের সাহায্য করতে পারছে।...
৭ ঘণ্টা আগে
পালংশাকের স্বাদে একটু ভিন্নতা আনতে তৈরি করতে পারেন আচারি পালংশাক। এতে পালংশাকের সঙ্গে রসুন, সরিষার তেল, পাঁচফোড়ন ও মসলা দিয়ে তৈরি হয় সুগন্ধিযুক্ত এই আচার। পালংশাকের প্রচলিত স্বাদের বাইরে নতুন কিছু খেতে চাইলে ঝটপট তৈরি করা যায় এই আচার...
৯ ঘণ্টা আগে
আমাদের দেশে প্রচলিত ধারণা রয়েছে, চাল ধোয়ার পানি একদম পরিষ্কার বা স্বচ্ছ না হওয়া পর্যন্ত বারবার ধুতে হবে। তবে আধুনিক পুষ্টিবিজ্ঞান ও গবেষকদের মতে, ৫ থেকে ৭ বার বা তার বেশি সময় ধরে চাল ধোয়া একদমই অপ্রয়োজনীয়; বরং এতে চালের গুণ নষ্ট হয়। অন্যদিকে পানির অপচয় তো হয়ই। চুলায় চাপানোর আগে চাল ঠিক কতবার ধোয়া...
১১ ঘণ্টা আগে