মূলত মোগল ও নবাবি আমলের খাবার রেজালা। পরে এই খাবার বাঙালি রান্নাঘরে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠলেও কিছুটা বদলে গেছে; বিশেষ করে এতে দুধ ও মসলার ব্যবহারে ব্যাপক বদল এসেছে বাংলাদেশে। গরু, মুরগি বা খাসি—সব মাংসেরই রেজালা তৈরি করা যায়। ঈদে গরুর মাংসের সুস্বাদু একটি খাবার তৈরির উপায় বাতলে দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
গরুর মাংস ১ কেজি, আদা ও রসুনবাটা ২ টেবিল চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, ধনে ও জিরাগুঁড়া ১ চা-চামচ করে, পেঁয়াজকুচি ১ কাপ, পোস্তদানাবাটা ২ টেবিল চামচ, টক দই আধা কাপ, কাঁচা মরিচ স্বাদমতো, ঘি ৪ টেবিল চামচ, সয়াবিন তেল আধা কাপ, মাওয়া ২ টেবিল চামচ, কেওড়া জল ১ টেবিল চামচ, কিশমিশ ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো।
তেল, ঘি, কাঁচা মরিচ, কিশমিশ ও পেঁয়াজকুচি ছাড়া বাকি সব উপকরণ দিয়ে মাংস মাখিয়ে ৫ থেকে ৬ ঘণ্টা রেখে দিন। হাঁড়িতে তেল ও ঘি দিয়ে বেরেস্তা করে ১ টেবিল চামচ চিনি দিয়ে সেগুলো ভেঙে আলাদা করে রাখুন। এবার মেরিনেট করা মাংস তেলে দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। কষানো শেষ হলে ২ থেকে ৩ কাপ পানি, কাঁচা মরিচ, কিশমিশ দিয়ে সেদ্ধ না হওয়া পর্যন্ত অল্প আঁচে দমে রেখে রান্না করুন। সব শেষে বেরেস্তা দিয়ে আরও ৫ থেকে ৭ মিনিট রান্না করে নামিয়ে নিন।

বিশ্বজুড়ে প্রতিবছর উৎপাদিত খাদ্যের প্রায় এক-তৃতীয়াংশ অপচয় হয়, যা ল্যান্ডফিলে পচে ক্ষতিকর মিথেন গ্যাস তৈরি করে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। অথচ একটু সচেতন হলেই আমরা রান্নায় এই ফেলে দেওয়া অংশগুলোকে ব্যবহার করে পরিবেশ রক্ষার পাশাপাশি নিজেদের পুষ্টির চাহিদাও মেটাতে পারি...
৫ ঘণ্টা আগে
খ্যাতনামা বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এ প্রকাশিত বায়োমেডিসিন-বিষয়ক গবেষণাপত্রগুলোর প্রায় ৯০ শতাংশেই কোনো না কোনোভাবে এআইয়ের সাহায্য নেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত লেখা লিখে পারলেও চিন্তা, আবেগ ও কৌশলের বিকল্প নয়। এবার প্রশ্ন হলো, এআই কি সত্যিই লেখার মূল উদ্দেশ্যে আমাদের সাহায্য করতে পারছে।...
৭ ঘণ্টা আগে
পালংশাকের স্বাদে একটু ভিন্নতা আনতে তৈরি করতে পারেন আচারি পালংশাক। এতে পালংশাকের সঙ্গে রসুন, সরিষার তেল, পাঁচফোড়ন ও মসলা দিয়ে তৈরি হয় সুগন্ধিযুক্ত এই আচার। পালংশাকের প্রচলিত স্বাদের বাইরে নতুন কিছু খেতে চাইলে ঝটপট তৈরি করা যায় এই আচার...
৯ ঘণ্টা আগে
আমাদের দেশে প্রচলিত ধারণা রয়েছে, চাল ধোয়ার পানি একদম পরিষ্কার বা স্বচ্ছ না হওয়া পর্যন্ত বারবার ধুতে হবে। তবে আধুনিক পুষ্টিবিজ্ঞান ও গবেষকদের মতে, ৫ থেকে ৭ বার বা তার বেশি সময় ধরে চাল ধোয়া একদমই অপ্রয়োজনীয়; বরং এতে চালের গুণ নষ্ট হয়। অন্যদিকে পানির অপচয় তো হয়ই। চুলায় চাপানোর আগে চাল ঠিক কতবার ধোয়া...
১১ ঘণ্টা আগে