এই টানা বৃষ্টি পড়ে তো এই ভ্যাপসা গরম; এভাবেই চলছে। এমন আবহাওয়ার প্রভাব পড়ছে প্রায় সবার চুলে। তবে মাথার ত্বক স্যাঁতসেঁতে থাকলে চুল হারায় স্বাভাবিক উজ্জ্বলতা ও কোমলতা। দেখা দেয় চুল ঝরে যাওয়া এবং খুশকির মতো নানান সমস্যাও। তাই এই সময়ে সতেজ চুল পেতে ব্যস্ত দিন থেকে কিছুটা সময় যত্নের জন্য আপনাকে বের করতেই হবে। তা কিন্তু হতে পারে বাড়িতেই। ব্যস্ততার দিনগুলোয় তেল এড়িয়ে যেতে পারলে যেন আমরা বেঁচে যাই। কিন্তু চুল ও মাথার ত্বকের সুস্থতায় সব ঋতুতে চুলের জন্য তেল প্রয়োজন। এমনটাই জানান হারমনি স্পার বিউটি এক্সপার্ট রহিমা সুলতানা রিতা। তিনি মনে করেন, ব্যস্ততার কারণে যদি চুলের বাড়তি কোনো যত্ন না-ও করা যায়, তাহলে ক্ষতি নেই। তবে চুলে নিয়মিত তেল দেওয়া প্রয়োজন।
রহিমা সুলতানা রিতা জানান, সতেজ আর মসৃণ চুল পেতে সারা রাত চুলে তেল দিয়ে রাখতে পারলে ভালো। কিন্তু গরম লাগলে সারা রাত ব্যবহার না করে শ্যাম্পু করার আগে ৩০ থেকে ৪০ মিনিট রাখতে পারলেই যথেষ্ট। তিনি আরও বলেন, মাথার ত্বকে তেল দিয়ে ১৫ মিনিট ম্যাসাজ করলে রক্ত চলাচল বাড়ে। এতে চুল দ্রুত বড় হয়। চুলে শ্যাম্পু দেওয়ার আগে সব সময় তেল ব্যবহার করা উচিত। কারণ, সরাসরি শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে উঠতে পারে।’
চুলের যত্নে বিভিন্ন ধরনের তেল ব্যবহৃত হয়। যেমন চুলের ভেঙে যাওয়া রোধে অ্যাভোকাডো তেল বেশ উপকারী। এতে রয়েছে ভিটামিন বি, সি ও আয়রন, যা চুলে পুষ্টি জোগায়। তবে আমাদের দেশে এই তেল তেমন সহজলভ্য নয়। এর পরিবর্তে চুলে ব্যবহার করতে পারেন আমন্ড তেল। এর গুণাগুণ বলে শেষ করা যাবে না। এটি ভিটামিন ই এর উৎস। এই তেল চুলের রুক্ষ ভাব দূর করে চুল নরম ও মসৃণ করে তোলে। এ ছাড়া চুলের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরে পেতে সাহায্য করে এটি। তা ছাড়া ব্যবহার করা যেতে পারে অলিভ অয়েল। গরমে চুল আর্দ্রতা হারিয়ে ফেলে। অলিভ অয়েল চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এ ছাড়া অলিভ অয়েল চুলে পুষ্টি জোগায় এবং চুল সতেজ রাখে।
এই ঋতুতে চুলের বিভিন্ন সমস্যা সমাধানে তেলের সঙ্গে বিভিন্ন ভেষজ মেশানো যেতে পারে বলে জানান রহিমা সুলতানা রিতা। এই যেমন, নতুন চুল গজাতে সাহায্য করে পেঁয়াজের রস। চুল পড়া রোধে পেঁয়াজের রসের সঙ্গে নারকেল তেল মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন।
চুলের ময়শ্চারাইজার হিসেবে কাজ করে তেল এবং ভেতর থেকে তা চুলের শুষ্কতা কমিয়ে আনে। অনেকের ভুল ধারণা থাকে, সপ্তাহে ৩ থেকে ৪ দিন বুঝি চুলে তেল ব্যবহার করার দরকার নেই। কিন্তু সুস্থ চুল চাইলে নিয়মিত তেল ব্যবহার করতে হবে।’
রহিমা সুলতানা রিতা, বিউটি এক্সপার্ট, হারমনি স্পা
এ জন্য পেঁয়াজ বাটার পর রস করে নিন। এরপর পেঁয়াজের রস নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। তারপর শ্যাম্পু করে নিন। চুল মসৃণ আর খুশকিমুক্ত রাখতে ৫ টেবিল চামচ নারকেল তেল, ২ টেবিল চামচ মধু এবং ২ টেবিল চামচ পাতিলেবুর রস ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণ মাথার ত্বক ও পুরো চুলে লাগিয়ে রেখে দিন ১ ঘণ্টা। এরপর ভালো কোনো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলে কন্ডিশনার ব্যবহার করুন।

গ্রীষ্মের সকাল তখন পুরোপুরি তীব্র হয়ে ওঠেনি। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অন্দরমহলে দিনের শুরুটা হতো সংযত ছন্দময়। এই সময়ের জলখাবার কখনোই ভারী নয়; বরং এমনভাবে সাজানো, যাতে শরীর ধীরে ধীরে দিনের গরমের সঙ্গে মানিয়ে নিতে পারে।
৩৩ মিনিট আগে
সকাল সকাল প্রেমের সম্পর্কের আকাশে রোমান্সের রংধনু দেখা দিতে পারে, তবে বেশি ডানা মেলবেন না। বিকেলের দিকে গিন্নি বা গার্লফ্রেন্ড যখন হঠাৎ শপিং মলে যাওয়ার ‘মাইল্ড অ্যাটাক’ আবদার ধরবে, তখন আপনার পকেট এবং মন—দুই-ই একযোগে ‘ডিসকানেক্টেড’ হয়ে যেতে পারে।
১ ঘণ্টা আগে
আমার ত্বক তৈলাক্ত। মুখে ট্যালকম পাউডার এবং হালকা ময়শ্চারাইজার ছাড়া তেমন কিছুই ব্যবহার করি না। সব সময় মুখে দু-একটা ব্রণ থাকে। এ সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কী?
২ ঘণ্টা আগে
ফ্যাশন দুনিয়ায় নতুন নতুন ট্রেন্ড আসতে থাকলেও কিছু পোশাক একেবারেই ক্ল্যাসিক। তার মধ্যে অন্যতম হলো সাদা শার্ট। আবহাওয়া যখন কখনো তপ্ত রোদ আবার কখনো হিমেল হাওয়া নিয়ে খামখেয়ালি আচরণ করে, তখন আলমারির এই পোশাকই হতে পারে আপনার পরম বন্ধু।
২০ ঘণ্টা আগে