ঈদে বিরিয়ানি হবে না, সেটা অনেকেই মেনে নিতে পারবেন না। তাই রেঁধে ফেলুন খাসির বিরিয়ানি। মূলত আগে বিরিয়ানি রান্না করা হতো খাসির মাংস দিয়ে, যদিও এখন তাতে দেওয়া হয় গরুর মাংস। যা হোক, ঈদের পরদিন বাড়িতে খাসির মাংস আছে নিশ্চয়ই। থাকলে রান্না করে ফেলুন খাসির ঝাল বিরিয়ানি। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
খাসির রানের মাংস ১ কেজি, চাল আধা কেজি, পেঁয়াজকুচি ১ কাপ, আদা ও রসুনবাটা ২ টেবিল চামচ, পোস্তদানাবাটা ১ টেবিল চামচ, টক দই ৪ টেবিল চামচ, দুধ ৪ টেবিল চামচ, মিঠা আতর ২ ফোঁটা, জাফরান সামান্য, তেল ও ঘি আধা কাপ, কাঁচা মরিচ ১০ থেকে ১২টি, বিরিয়ানি মসলা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, আলুবোখারা ও কাঠবাদাম ৫ থেকে ৬টি করে।
হাঁড়িতে তেল ও ঘি গরম হলে পেঁয়াজকুচি দিয়ে বেরেস্তা করে নিন। পরে সামান্য পানি দিয়ে আদা-রসুনবাটা, টক দই, দুধ, কাঁচা মরিচ ও লবণ দিয়ে কষিয়ে খাসির মাংস দিয়ে ঢাকনাসহ রান্না করুন। পরে চালের জন্য পরিমাণমতো পানি দিন। ফুটে উঠলে ধুয়ে রাখা চাল দিয়ে ঢাকনাসহ ১০ থেকে ১৫ মিনিট রান্না করুন। পরে চুলার তাপ কমিয়ে আলুবোখারা, মিঠা আতর, জাফরান, কাঠ বাদাম, ঘি দিয়ে দমে রাখুন আরও ১০ থেকে ১৫ মিনিট। তারপর নামিয়ে নিন।

ফ্যাশন ব্র্যান্ড ‘পুওর মোয়া’র নতুন এক বিশ্লেষণে এমন কিছু গন্তব্য চিহ্নিত করা হয়েছে, যেগুলোতে দম্পতিদের ছুটি কাটানো তুলনামূলক ঝামেলামুক্ত ও স্মরণীয় হওয়ার সম্ভাবনা বেশি। প্রতিষ্ঠানটি সম্পর্ক ও যৌনতা বিষয়ক থেরাপিস্ট জর্জিনা ভাসের সহায়তায় ৪০টির বেশি দেশের ১০০টি গন্তব্য বিশ্লেষণ করে সেরা জায়গাগুলো...
১১ ঘণ্টা আগে
কোরবানির ঈদে খাওয়া হয় হরেক রকমের সুস্বাদু মাংসের পদ। তবে এর আসল চ্যালেঞ্জ শুরু হয় রান্নাবান্না ও খাওয়াদাওয়ার পর। মাংসের চর্বিযুক্ত ঝোল, ভুনা বা কাবাব তৈরির পর কড়াই, পাতিল ও প্লেটে যে চটচটে তেলের আস্তরণ জমে, তা সাধারণ উপায়ে ধুতে গেলে রীতিমতো হিমশিম খেতে হয়। অনেকে অলসতা করে লোহার কড়াই বা ননস্টিকের...
১৩ ঘণ্টা আগে
গরুর মাংসের কোয়াব হলো চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার। এই ঈদে আপনি নিজেই রান্না করে নিতে পারেন চট্টগ্রামের জনপ্রিয় ও মজাদার এই পদ। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী ঝুমু হক...
১ দিন আগে
ঈদের সময় ঘরে ঘরে মাংসের নানা আয়োজন হয়ে থাকে। আর শিশুরাও গরু বা খাসির মাংস খেতে পছন্দ করে। তবে গরমের এই সময়ে বেশি মাংস খাওয়া শিশুদের জন্য ক্ষতিকর হতে পারে। তাই এ বিষয়ে পরিবারের সদস্যদের সচেতন থাকতে হবে। কেননা, পরিমাণমতো না খেলে শিশুদের হজমের সমস্যা, পেটব্যথা, ডায়রিয়াসহ নানা ধরনের রোগে হতে...
১ দিন আগে