Ajker Patrika

আজকের পত্রিকায় চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 
আজকের পত্রিকায় চাকরির সুযোগ

আজকের পত্রিকার ক্রীড়া বিভাগে সহসম্পাদক পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: সহসম্পাদক

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা

ফ্রেশাররা আবেদন করতে পারবেন। প্রিন্ট বা অনলাইন সংবাদপত্র, ম্যাগাজিন বা নিউজ পোর্টালে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

কাজের ধরন

  • সংবাদ লেখা, সম্পাদনা ও পরিবেশন করা
  • রিপোর্টারদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করা
  • সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনা করা
  • বিভিন্ন ভাষা থেকে অনুবাদ করা

দক্ষতা

  • বাংলা টাইপিংয়ে দক্ষ হতে হবে
  • ইংরেজি ভাষা ও অনুবাদে পারদর্শী হতে হবে
  • খেলাধুলা সম্পর্কে পরিষ্কার ধারণাসহ তা বুঝে লেখার সক্ষমতা থাকতে হবে
  • সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনার জ্ঞান থাকতে হবে
  • এআই ট্রান্সলেটর ব্যবহারে দক্ষতা থাকতে হবে

অতিরিক্ত যোগ্যতা

সকাল-বিকেল রোস্টারে কাজ করার মানসিকতা থাকতে হবে। বাংলা ও বিদেশি ভাষায় দক্ষ হতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

আকর্ষণীয় বেতন। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ভর্তুকিসহ দুপুরের খাবারের ব্যবস্থা, বার্ষিক ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব ভাতার সুবিধা রয়েছে।

চাকরির ধরন: পূর্ণকালীন

কর্মস্থল: ঢাকা (বনশ্রী)

প্রার্থীর ধরন: পুরুষ

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা [email protected] ই-মেইল ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনের সময় ই-মেইলের সাবজেক্টে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর ২০২৬।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত