জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বশির গ্রুপ। প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
বিভাগ: মার্কেটিং।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/সিনিয়র এক্সিকিউটিভ।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ।
অভিজ্ঞতা: ৩–৫ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।
কর্মক্ষেত্র: অফিস।
বয়স: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা (বনানী)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট ও বছরে ২টি উৎসব বোনাস দেওয়া হবে।
আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিককরুন।
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর, ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম।










