ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কার্যালয়ে ১৩তম ও ১৬তম গ্রেডের তিনটি ক্যাটাগরিতে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে ২৫ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। এই পদে আবেদনকারীকে কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরের জন্য প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দ ও সাঁটলিপির জন্য প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ, ইংরেজিতে ৮০ শব্দ গতিসহ সাঁটলিপি নোট প্রতিলিপিকরণে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। এই পদে আবেদনকারীকে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ব্যবসায় শিক্ষা অনুষদের যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।
বয়সসীমা: ১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ হতে হবে।
আবেদন ফি: সকল পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৫ অক্টোরব ২০২৬, বিকেল ৪টা।
সূত্র: বিজ্ঞপ্তি
আরও পড়ুন:

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) রাজস্ব খাতভুক্ত তিন পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন ২০ প্রার্থী।
১ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ল্যান্ড বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৩১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে...
২০ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটিতে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে দেশের ৬৪ জেলার যোগ্য প্রার্থীদের নেওয়া হবে। আবেদন শুরু হবে ১৩ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত।
১ দিন আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিক্রয় ডটকমের অঙ্গপ্রতিষ্ঠান বিক্রয় মার্কেটপ্লেস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১১ নভেম্বর, ২০২৬ পর্যন্ত।
১ দিন আগে