কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, পলিটেকনিক/মনোটেকনিক ইনস্টিটিউটগুলো ও আঞ্চলিক পরিচালকের কার্যালয়গুলোর রাজস্ব খাতভুক্ত ১১ থেকে ২০তম গ্রেডে ২০ ক্যাটাগরিতে মোট ২৫১ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে ২১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।
১. পদের নাম ও সংখ্যা: ফার্মাসিস্ট ২টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
২. পদের নাম ও সংখ্যা: হিসাবরক্ষক ৪টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্য অনুষদভুক্ত যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। কম্পিউটার অফিসে কাজ করার দক্ষতা।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৩. পদের নাম ও সংখ্যা: উচ্চমান সহকারী ৪টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে মাইক্রোসফট অফিসে কাজ করার দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় ২৫ ও ইংরেজিতে ২৩ শব্দ।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৪. পদের নাম ও সংখ্যা: ইউডিএ-কাম-ডেটা প্রসেসর ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে মাইক্রোসফট অফিসে কাজ করার দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় ২৫ ও ইংরেজিতে ২৩ শব্দ।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৫. পদের নাম ও সংখ্যা: হিসাবরক্ষক ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্য অনুষদভুক্ত যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। কম্পিউটারে মাইক্রোসফট অফিসে কাজ করার দক্ষতা।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৬. পদের নাম ও সংখ্যা: কোষাধ্যক্ষ ৫টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্য অনুষদভুক্ত যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। কম্পিউটারে মাইক্রোসফট অফিসে কাজ করার দক্ষতা।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৭. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ৫টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৮. পদের নাম ও সংখ্যা: লাইব্রেরিয়ান ৪টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রিসহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা। কম্পিউটার মাইক্রোসফট অফিসে কাজ করার দক্ষতা।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৯. পদের নাম ও সংখ্যা: কম্পাউন্ডার ৪টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল অনুমোদিত ফার্মাসিস্ট বা মেডিক্যাল অ্যাসিসটেন্ট সার্টিফিকেটসহ ১ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
১০. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ২৮টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
১১. পদের নাম ও সংখ্যা: স্টোর কিপার (সার্ভে) ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
১২. পদের নাম ও সংখ্যা: ডেটা প্রসেসর ২৯টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
১৩. পদের নাম ও সংখ্যা: এলডিএ কাম ডেটা প্রসেসর ৩টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
১৪. পদের নাম ও সংখ্যা: হিসাব সহকারী ৯টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মাইক্রোসফট অফিসে কাজ করার দক্ষতা।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
১৫. পদের নাম ও সংখ্যা: এলডিএ কাম ক্যাশিয়ার ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ এবং এমএস অফিসে কাজ করার দক্ষতা।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
১৬. পদের নাম ও সংখ্যা: এলডিএ কাম টাইপিস্ট ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
১৭. পদের নাম ও সংখ্যা: সহকারী লাইব্রেরিয়ান-কাম-ক্যাটালগার ১১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রিসহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
১৮. পদের নাম: ক্যাশ সরকার ২টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
১৯. পদের নাম: স্কিল্ডম্যান ৮টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: গ্লাস ও সিরামিক ট্রেডে এসএসসি (ভোকেশনাল); এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ গ্লাস বা সিরামিক ট্রেডে এনটিভিকিউএফ (লেভেল-১) উত্তীর্ণ। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ৬ মাস মেয়াদি সিরামিক ট্রেডে বেসিক স্কিল কোর্সে উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
২০. পদের নাম: অফিস সহায়ক ১২৮টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
বয়সসীমা: ১ জুন ২০২৬ তারিখে বয়স ১৮ হতে ৩২ বছর হবে। তবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ৭, ১০ এবং ১৬ নম্বর পদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন ফি: ১ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ২ থেকে ১৭ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১৮ থেকে ২০ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২১ জুলাই, ২০২৬, বিকেল ৫টা।
সূত্র: বিজ্ঞপ্তি
আরও পড়ুন:

৪৮তম বিসিএসের (বিশেষ) প্রথম প্রজ্ঞাপন জারি হয় গত ২২ জানুয়ারি। ওই সময় ৩ হাজার ২৬৩ জনকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছিল। ২০২৫ সালে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনয়ন দেওয়া হয়।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ২৯ ক্যাটাগরিতে ৬৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২৩ আগস্ট এবং চলবে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৯ ঘণ্টা আগে
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৫ থেকে ২০তম গ্রেডের ৯টি ক্যাটাগরিতে ১১৩ জন নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২৪ আগস্ট এবং চলবে আগামী ১৩ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১১তম গ্রেডের ‘সহকারী প্রসিকিউটর’ পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২০ আগস্ট থেকে। আবেদন করা যাবে আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন
১২ ঘণ্টা আগে