Ajker Patrika

নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে চাকরির সুযোগ
প্রতীকী ছবি

নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জেলা প্রশাসকের কার্যালয় ও এর আওতাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ১৬ ও ২০তম গ্রেডের ৪ ক্যাটাগরিতে ২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে ২১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে, চলবে ১১ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

১. পদের নাম ও সংখ্যা: হিসাব সহকারী ৩টি (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

২. পদের নাম: সার্টিফিকেট সহকারী ১টি (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৩. পদের নাম: অফিস সহায়ক ১০টি (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

৪. পদের নাম: নিরাপত্তা প্রহরী ৯টি (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

বয়সসীমা: ১ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে বয়স ১৮-৩২ হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি: ১ ও ২ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা। ৩ ও ৪ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১১ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা।

সূত্র: বিজ্ঞপ্তি

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত