Ajker Patrika

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার
মো. সুমন পঞ্চায়েত ও মো. মেহেদী হাসান জিহাদ। ছবি: সংগৃহীত

ভোলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে বোরহানউদ্দিন পৌরসভার দুইটি ওয়ার্ডে অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদেরকে ভোলার আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— ভোলা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান জিহাদ (২৯) ও বোরহানউদ্দিন পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সুমন পঞ্চায়েত (৩০)।

বোরহানউদ্দিন থানার ওসি মো. আশ্রাব আলী গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার দুপুরে বোরহানউদ্দিন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ও ৫ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো. মেহেদী হাসান জিহাদ এবং মো. সুমন পঞ্চায়েতকে গ্রেপ্তার করা হয়েছে।

বোরহানউদ্দিন থানার ওসি মো. আশ্রাব আলী আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় সন্ত্রাস বিরোধী মামলা রয়েছে। পরে তাঁদেরকে ভোলার আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত