সরকারি দুটি প্রতিষ্ঠানে চলছে নিয়োগ কার্যক্রম। এর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কয়েকটি পদে আবেদনের শেষ সময় আজ বিকেল ৫টা। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন সশস্ত্র বাহিনীর সদর দপ্তর ও আন্তঃবাহিনী সংস্থাগুলোতে দুটি পদে মোট ৮ জন সহকারী পরিচালক নিয়োগ দেওয়া হবে। পদটি নবম গ্রেডের। আবেদন শুরু হয়েছে ১৩ সেপ্টেম্বর সকাল ১০টায়। আগ্রহী প্রার্থীরা আজ ৮ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত দেখতে ও আবেদন করতে ভিজিট করুন:
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পল্লী জীবিকায়ন কর্মসূচি পরিচালনার জন্য তিনটি পদে মোট ৮৫ জনকে নিয়োগ দেবে। এরই মধ্যে নিয়োগের আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আজ ৮ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। তবে এ নিয়োগে চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন। বিস্তারিত দেখুন:

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইজি ফ্যাশন লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘সেলসম্যান’ পদে ৬০০ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১ ঘণ্টা আগে
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে এসিআই অ্যানিমেল হেলথ বিভাগে ‘প্রেসক্রিপশন সার্ভে অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে...
৪ ঘণ্টা আগে
নগদ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সার্ভিস ইন্টিগ্রেশন বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৮ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৬ ঘণ্টা আগে
আজকের পত্রিকার ক্রীড়া বিভাগে সহসম্পাদক পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে