
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ‘অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।
আগামী ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
একটি শূন্য পদের বিপরীতে রোল নম্বর ২১০০০০০১ থেকে ২১০০১০৪৪ পর্যন্ত মোট ১ হাজার ৪৪ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেবেন।
বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রার্থীরা প্রতিষ্ঠানের নির্ধারিত ওয়েবসাইটে নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষাকেন্দ্রে প্রবেশপত্র প্রিন্ট করার কোনো সুযোগ থাকবে না। লিখিত ও পরবর্তী পরীক্ষার জন্য প্রবেশপত্রটি সংরক্ষণ করতে হবে।
আরও পড়ুন:

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৬ মিনিট আগে
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক এন্টারপ্রাইজ। সংস্থাটি তাদের অ্যাকাউন্টস বিভাগে ‘অ্যাসোসিয়েট অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১ ঘণ্টা আগে
বর্তমান সময়ে ইংরেজি শেখার জন্য শুধু শ্রেণিকক্ষ, বই কিংবা কোচিংয়ের ওপর নির্ভর করতে হয় না। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে শেখার সুযোগ এখন অনেকটাই হাতের মুঠোয়। এর মধ্যে চ্যাটজিপিটি হতে পারে ইংরেজি শেখার ব্যক্তিগত অনুশীলনসঙ্গী। তবে শুধু অনুবাদ বা উত্তর পাওয়ার জন্য এটি ব্যবহার না করে সঠিক...
৬ ঘণ্টা আগে
চাকরির ভাইভা মানেই কিছুটা নার্ভাসনেস। কী প্রশ্ন আসবে, কীভাবে উত্তর দেবেন—এসব ভাবনা মাথায় ঘুরতেই থাকে। অজানা প্রশ্ন আত্মবিশ্বাসেও চিড় ধরাতে পারে। ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও ভাইভা বোর্ডে কাঙ্ক্ষিত পারফরম্যান্স দেখানো কঠিন হয়ে পড়ে।
৬ ঘণ্টা আগে