নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। দেশের বৃহৎ বেসরকারি বিমান সংস্থাটি সিপিএলধারীদের ATR 72 ফার্স্ট অফিসার হিসেবে ক্যারিয়ার শুরুর সুযোগ দিচ্ছে। ‘ফার্স্ট অফিসার (আন্ডার ট্রেনিং)’ পদে ফ্লাইট অপারেশনস বিভাগে এ নিয়োগ দেওয়া হবে।
পদটিতে এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
যোগ্যতা: আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগে পদার্থবিজ্ঞান ও গণিত থাকতে হবে। জিসিই ও লেভেল এবং এ লেভেল অথবা আইবি এমওয়াইপি ও ডিপি-তে পদার্থবিজ্ঞান ও গণিত থাকতে হবে।
প্রার্থীর কোনো স্বীকৃত ফ্লাইট স্কুল থেকে সিপিএল (এ) লাইসেন্স ও ইনস্ট্রুমেন্ট রেটিং (আইআর) থাকতে হবে। ক্যাব লাইসেন্স অনুমোদনের প্রক্রিয়াধীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী প্রার্থীর ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। বিএমআই ১৮ থেকে ২৫-এর মধ্যে থাকতে হবে।
ক্যাব অনুমোদিত মেডিকেল অ্যাসেসরের ইস্যু করা বৈধ ক্লাস-১ মেডিকেল সার্টিফিকেট ও ন্যূনতম ইএলপি লেভেল-৪ থাকতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ বা সংশোধিত হতে হবে।
প্রার্থীর কোনো ফৌজদারি রেকর্ড থাকা যাবে না এবং তাঁকে অধূমপায়ী হতে হবে। গত দুই বছরে গুরুতর কোনো ঘটনা ও গত পাঁচ বছরে কোনো দুর্ঘটনা থাকা যাবে না। সাঁতার জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ৩০ অক্টোবর ২০২৬-এর মধ্যে [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে। শুধু বাছাই করা প্রার্থীদের উত্তরা কার্যালয়ে স্পট অ্যাসেসমেন্টের জন্য ডাকা হবে।
এয়ারলাইনসটি বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, নিয়োগ সংক্রান্ত ব্যাপারে ইউএস-বাংলা এয়ারলাইনসে আর্থিক লেনদেনের কোনো সুযোগ নেই।

আজকের পত্রিকার ক্রীড়া বিভাগে সহসম্পাদক পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৩ ঘণ্টা আগে
মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ’ পদে ১৩ জেলায় ৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
৮ ঘণ্টা আগে
স্নাতক পাস করে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া অনেকের কাছে গ্রেড-১১ মানে বড় সুযোগ। যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে এবার বাছাই হবে এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায়। ২৪২ পদের এই প্রতিযোগিতায় কোন বিষয়ে কতটা সময় দেবেন, বিগত পরীক্ষায় কী ধরনের প্রশ্ন এসেছে এবং প্রস্তুতি কেমন হওয়া
১১ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বশির গ্রুপ। প্রতিষ্ঠানটিতে অফলাইন গ্লাস প্রসেসিং বিভাগে ‘ম্যানেজার কোয়ালিটি অ্যাসুরেন্স’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে....
১২ ঘণ্টা আগে