ইউএস বাংলা এয়ারলাইনস

ইউএস-বাংলা এয়ারলাইনসে ‘স্টুডেন্ট পাইলট’ পদে নিয়োগ
পাইলট হওয়ার স্বপ্ন পূরণের সুযোগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। দেশের বেসরকারি এই বিমান সংস্থায় ‘স্টুডেন্ট পাইলট’ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীর কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। প্রশিক্ষণ শেষে এটিআর উড়োজাহাজের ফার্স্ট অফিসার হিসেবে যোগদানের পর মাসিক বেতন হবে ১ লাখ ৮০ হাজার টাকা।

ফার্স্টট্রিপের ‘১১.১১’ ট্রাভেল সেল ক্যাম্পেইনে ফ্লাইটে সর্বোচ্চ ২০ ও হোটেলে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়
বছরের সবচেয়ে বড় ট্রাভেল সেল ‘১১.১১ ক্যাম্পেইন’ নিয়ে এসেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম ফার্স্টট্রিপ। মাত্র ২৪ ঘণ্টার এই বিশেষ ক্যাম্পেইনে ভ্রমণপ্রেমীদের জন্য থাকছে দেশি ও আন্তর্জাতিক ফ্লাইট, হোটেল বুকিং, হলিডে প্যাকেজ এবং ভিসা প্রসেসিংয়ে আকর্ষণীয় ছাড়।

যাত্রীসেবা ও গ্রাউন্ড সার্ভিসে ইউএস-বাংলা এয়ারলাইনসের ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ
যাত্রীসেবার মানোন্নয়ন, গ্রাউন্ড অপারেশনের সক্ষমতা বৃদ্ধি, ফ্লাইটের সময়ানুবর্তিতা ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে প্রায় ২২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। এ লক্ষ্যে ইতিমধ্যে ১২ মিলিয়ন মার্কিন ডলারের ঋণপত্র খোলা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ঢাকায় পর্যটন মেলা শুরু বৃহস্পতিবার, অংশগ্রহণে ২০টির বেশি দেশ
‘এআই পাওয়ার্ড ট্যুরিজম, সাসটেইনেবল ডেস্টিনেশন’ প্রতিপাদ্যে আয়োজিত মেলাটি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এর টাইটেল স্পনসর ইউএস-বাংলা এয়ারলাইনস। মেলায় ২০০টির বেশি বুথ ও স্টল থাকবে। অংশ নেবেন ২২০ জনের বেশি প্রদর্শক, ২৫০ জনের বেশি সম্ভাব্য ক্রেতা এবং আড়াই হাজারের বেশি বাণিজ্যিক দর্শনার্থী।




-8a8ab3-256x144.webp)



