
আন্তর্জাতিক যাত্রীদের ভোটে নির্ধারিত স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক এয়ারলাইনসগুলোর তালিকায় এক ধাপ এগিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। ২০২৬ সালের তালিকায় ‘বেস্ট রিজিওনাল এয়ারলাইনস (ইন্ডিয়া/সাউথ এশিয়া)’ ক্যাটাগরিতে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের বেসরকারি এয়ারলাইনসটি।
এর আগে ২০২৪ ও ২০২৫ সালে একই ক্যাটাগরিতে ইউএস-বাংলা পঞ্চম অবস্থানে ছিল। ফলে টানা তিন বছর দক্ষিণ এশিয়ায় সেরার তালিকায় রয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি দিন দিন উন্নতিও ঘটিয়ে চলেছে।
স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস যাত্রীদের ভোটের ভিত্তিতে পরিচালিত আন্তর্জাতিক এয়ারলাইন রেটিং ও যাত্রীসন্তুষ্টি জরিপ। ১৯৯৯ সাল থেকে এই পুরস্কার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বিশ্বের বিভিন্ন দেশের যাত্রীরা এয়ারলাইনসগুলোর বিভিন্ন শ্রেণিতে ভোট দিয়ে থাকেন।
স্কাইট্র্যাক্সের সংজ্ঞা অনুযায়ী, আঞ্চলিক এয়ারলাইনস বলতে মূলত তাদের এমন ফুল সার্ভিস ক্যারিয়ারকে বোঝায়, যারা সাধারণত প্রায় ছয় ঘণ্টা পর্যন্ত স্বল্প ও মাঝারি দূরত্বের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে।
ইউএস-বাংলা জানিয়েছে, স্কাইট্র্যাক্সের টানা তিন বছরের স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠানটির অবস্থান ও যাত্রীসেবার ধারাবাহিকতার প্রতিফলন। ২০২৪ সালের পঞ্চম অবস্থান থেকে ২০২৬ সালে চতুর্থ অবস্থানে উন্নীত হওয়াকে আন্তর্জাতিক বাজারে তাদের দৃশ্যমানতা বৃদ্ধির একটি সূচক হিসেবে দেখছে এয়ারলাইনসটি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আন্তর্জাতিক রুট সম্প্রসারণ, উড়োজাহাজের বহর বাড়ানো, যাত্রীসেবার মানোন্নয়ন ও অপারেশনাল দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের এভিয়েশন খাতে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে নতুন প্রজন্মের উড়োজাহাজ সংযোজন, নতুন আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালু, ফ্রিকোয়েন্সি বৃদ্ধি ও প্রযুক্তিনির্ভর যাত্রীসেবা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক কফি ব্র্যান্ড ‘ম্যাককফি’। এসিআই ফুডস লিমিটেডের অন্যতম প্রতিষ্ঠান এসিআই বেভারেজেসের হাত ধরে দেশের বাজারে এসেছে বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় এই কফি ব্র্যান্ড।
১ ঘণ্টা আগে
টানা তিন মাস ধরে বেড়ে চলেছে জেট ফুয়েলের দাম। চলতি অক্টোবর মাসে উড়োজাহাজের এই জ্বালানির দামে বড় ধরনের উল্লম্ফন ঘটল। দাম বাড়ার পর লিটারে ১৭ টাকা ০৬ পয়সা বেড়ে ১৮২ টাকা ৭১ পয়সাতে দাঁড়িয়েছে।
২ ঘণ্টা আগে
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) শুরু হয়েছে ‘বিইউএফটি জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬ (৩.০)’। উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ব্যবসায়িক সমাধানকে উৎসাহিত করতে আয়োজিত দুই দিনব্যাপী এ মেলা ৭ ও ৮ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে। বিইউএফটি বিজনেস ক্লাবের আয়োজনে
২ ঘণ্টা আগে
সোনালী ব্যাংক পিএলসির রাজধানীর পল্লবী শাখার অভ্যন্তরীণ সজ্জা ও আধুনিকায়ন শেষে নতুন ঠিকানায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান ফিতা কেটে আধুনিকায়ন করা শাখাটির উদ্বোধন করেন।
৩ ঘণ্টা আগে