Ajker Patrika

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে চাকরি

চাকরি ডেস্ক 
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে চাকরি

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১২তম থেকে ২০তম গ্রেডের চারটি ক্যাটাগরিতে মোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন নেওয়া শুরু হবে ২৪ সেপ্টেম্বর থেকে। আবেদন করা যাবে আগামী ১৪ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম ও সংখ্যা: হিসাবরক্ষক, ১টি (গ্রেড-১২)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

২. পদের নাম ও সংখ্যা: সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, ৩টি (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ৭০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন

৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজি সর্বনিম্ন ৩০ এবং বাংলায় সর্বনিম্ন ২৫ শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৩. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৩টি (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৪. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ৮টি, (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদনের ফি: ১ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ ১৬৮ টাকা। ২ থেকে ৩ নম্বর পদের আবেদন ফি ১১২ টাকা। ৪ নম্বর পদের আবেদন ফি ৫৬ টাকা। ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের আবেদন ফি ৫৬ টাকা।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৪ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা।

সূত্র: বিজ্ঞপ্তি

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত