Ajker Patrika

কাজী ফার্মসে চাকরি, মিলবে বিবাহ ভাতাসহ প্রফিট শেয়ারের সুযোগ

চাকরি ডেস্ক 
আপডেট : ২২ জুলাই ২০২৬, ১৬: ১২
কাজী ফার্মসে চাকরি, মিলবে বিবাহ ভাতাসহ প্রফিট শেয়ারের সুযোগ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ফার্মস গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের সেলস প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৯ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিভাগের নাম: সেলস প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস (ফিড অ্যান্ড চিকস)।

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় প্রশাসন, বিপণন, পরিসংখ্যান, অর্থনীতি, এমআইএস, কৃষি অর্থনীতি বা অন্য কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি পাস।

অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর।

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

কর্মক্ষেত্র: অফিসে।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: ঢাকা (ধানমন্ডি)।

বেতন: আকর্ষণীয়।

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা, প্রফিট শেয়ার, যাতায়াত ও দৈনিক ভাতা, অর্জিত ছুটির নগদায়ন, হ্যান্ডসেট ভাতা ও মোবাইল বিল, বিবাহ ভাতা এবং বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৯ জুলাই, ২০২৬।

সূত্র: বিডিজবস ডটকম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত