পূর্ণিমার রাত। চাঁদের গতর আজ আলোকোজ্জ্বল। মদিনার ধুলাবালিময় অলিগলি আজ একটু অন্য রকমই লাগছে। চাঁদের আলোয় ভরপুর। এদিকে জনমানবহীন নির্জন উপত্যকায় প্রিয় নবী (সা.)-এর সঙ্গে হেঁটে যাচ্ছিলেন উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা.)। চারদিকে কেবল নীরবতা আর ধু ধু বালির রাজ্য। হঠাৎ করেই আয়েশা (রা.)-এর মনে এক অদ্ভুত ইচ্ছা জাগল। তিনি নবীজিকে বললেন, ‘প্রাণের স্বামী, একটা প্রতিযোগিতা হয়ে যাক। আসুন, আমাদের মধ্যে কে আগে দৌড়াতে পারে—দেখা যাক।’
আদরের স্ত্রীর কথা শুনে নবীজি (সা.) কিছুটা মুচকি হাসলেন। তাঁর সঙ্গে দূরের চাঁদটাও যেন হেসে উঠল। তিনি কোনো কথা বললেন না। ইশারায় বোঝালেন—তাহলে শুরু হোক।
আম্মাজান আয়েশা (রা.) দৌড় শুরু করলেন। তাঁর বয়স তখন কম। শরীরও বেশ হালকা-পাতলা। বাতাসের গতিতে তিনি ছুটে চললেন। সহজেই তিনি নবীজি (সা.)-কে পেছনে ফেলে এগিয়ে গেলেন। নবীজি (সা.)-ও যেন ইচ্ছা করেই হেরে গেলেন! প্রিয়তমার কাছে মাঝে মাঝে হেরে যাওয়াও তো আনন্দের।
সময় কেটে গেল। সময়ের ব্যবধানে আম্মাজান আয়েশা (রা.) একটু স্বাস্থ্যবান হলেন। আগের মতো হালকা-পাতলা শরীর আর নেই। আবারও জনমানবহীন নির্জন উপত্যকা দিয়ে প্রিয় নবী (সা.)-এর সঙ্গে হেঁটে যাচ্ছিলেন উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা.)। দুজনেরই মনে হলো সেই দৌড় প্রতিযোগিতার কথা। এবার নবীজি (সা.) নিজেই বললেন, ‘চলো, আবার প্রতিযোগিতা করি।’
বলতে না বলতেই দৌড় শুরু করলেন আয়েশা (রা.)। তাঁর মনে তো ভিন্ন এক আগ্রহ—এর আগের বার তিনি বিজয়ী হয়েছেন; কিন্তু এবার চিত্র পাল্টে গেল। নবীজি (সা.) তাঁর চেয়ে দ্রুতগতিতে দৌড়ে বিজয়ী হলেন। হাসতে হাসতে প্রিয়তমাকে বললেন, ‘এই জয় সেই জয়ের বদলা।’
তথ্যসূত্র: সুনানে আবু দাউদ: ২৫৭৮

তাকওয়া অর্থ আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহর ভয়ে সমস্ত পাপাচার থেকে বিরত থাকা এবং নেক আমলের পাবন্দি করা। যারা তাকওয়ার পথ অবলম্বন করে, তাদের মুত্তাকি বলা হয়। রমজানের রোজা ফরজ হওয়ার মূল উদ্দেশ্যই হলো তাকওয়া অর্জন।
২ ঘণ্টা আগে
আল্লামা হাবিবুর রহমান আজমি (১৯০১-১৯৯২ খ্রি.) কেবল হিন্দুস্তান বা আরব বিশ্বে নয়, বরং সমকালীন মুসলিম বিশ্বের হাতে গোনা কয়েকজন পণ্ডিত, ফকিহ ও মুহাদ্দিসের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নাম। হাদিস শাস্ত্রের বিলুপ্তপ্রায় পাণ্ডুলিপি উদ্ধার ও সম্পাদনায় (তাহকিকুত তুরাস) তাঁর অবদান তাঁকে বিশ্বজুড়ে অমর করে রেখেছে।
২ ঘণ্টা আগে
রমজানে রোজা রাখা অবস্থায় অসুস্থতা বা অন্য কোনো কারণে অনেকেরই বমি হতে পারে। বমির কারণে রোজা ভাঙবে কি না, তা নির্ভর করে বমি স্বেচ্ছায় করা হয়েছে, নাকি অনিচ্ছাকৃতভাবে হয়েছে তার ওপর। ইসলামি শরিয়তের আলোকে এই মাসআলাটি নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
৩ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৮ ঘণ্টা আগে