জীবনকে সুশৃঙ্খল করতে এবং মহান আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য পেতে পাঁচ ওয়াক্ত নামাজের কোনো বিকল্প নেই। একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
| নামাজ | ওয়াক্ত শুরু | ওয়াক্ত শেষ |
|---|---|---|
| ফজর | ০৪: ৩২ মিনিট | ০৫: ২২ মিনিট |
| জোহর | ১১: ৫২ মিনিট | ০৬: ৪১ মিনিট |
| আসর | ১২: ১৩ মিনিট | ০৪: ০৪ মিনিট |
| মাগরিব | ৫: ৫৬ মিনিট | ০৭: ০৯ মিনিট |
| এশা | ৭: ১০ মিনিট | ০৪: ৩১ মিনিট |
ঢাকার সময়ের সাথে দেশের বিভিন্ন জেলার সময়ের কিছুটা পার্থক্য রয়েছে। ঢাকার সময়ের সাথে নিচের সময়গুলো যোগ বা বিয়োগ করে আপনার এলাকার সঠিক সময় জেনে নিন:
বিয়োগ করতে হবে
যোগ করতে হবে
নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
আসুন, নামাজের মাধ্যমে আমরা নিজেদেরকে তাঁর আরও কাছে নিয়ে যাই। জীবনে নিয়ে আসি ইমানের নুর।

পবিত্র রমজান মাস মুমিন মুসলমানের জন্য আত্মশুদ্ধি ও মহান আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সময়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ‘হে ইমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যাতে তোমরা তাকওয়া (সংযম ও আল্লাহভীতি) অর্জন করতে পারো।’
১৯ ঘণ্টা আগে
ইসলামি জ্ঞান-বিজ্ঞান, বিশেষ করে হাদিস শাস্ত্র এবং সমকালীন ফিতনা দমনে যে কজন আলেম বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন হজরত মাওলানা ইউসুফ বিন্নুরি (রহ.)। তিনি ছিলেন একাধারে প্রখ্যাত মুহাদ্দিস, গবেষক এবং আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি (রহ.)-এর সুযোগ্য উত্তরসূরি।
২০ ঘণ্টা আগে
মদিনার এক গলিতে ছোট্ট হোসাইন (রা.) তাঁর বন্ধুদের সঙ্গে খেলায় মগ্ন। মাটির সঙ্গে মাখামাখি, হাসাহাসি আর ছোটাছুটি; শৈশবের দুরন্তপনা যেন তাঁর চোখেমুখে ঝিলিক দিচ্ছে। হঠাৎ সেই পথে প্রিয় নবীজি (সা.)-কে আসতে দেখে সবাই থমকে দাঁড়াল। শিশু হোসাইন নানাকে দেখে চঞ্চলতার ছলে এদিক-ওদিক পালাতে শুরু করেন।
২০ ঘণ্টা আগে
‘সেহরি’ শব্দটি আরবি ‘সাহর’ বা ‘সুহুর’ থেকে উদ্ভূত। যার অর্থ রাতের শেষাংশ বা ভোররাত। সেহরি অর্থ শেষ রাতের বা ভোররাতের খাবার। সুবহে সাদিকের কাছাকাছি সময়ে যে আহার করা হয়, একে শরিয়তের পরিভাষায় সেহরি বলা হয়। রোজা রাখার নিয়তে সেহরি খাওয়া সুন্নত।
২১ ঘণ্টা আগে