একনিষ্ঠভাবে করা প্রতিটি ভালো কাজই আল্লাহর কাছে প্রিয়। তবে হাদিস শরিফে নির্দিষ্টভাবে কিছু আমলের ব্যাপারে বলা হয়েছে, যেগুলো আল্লাহর অধিক প্রিয়।
হাদিসের আলোকে এখানে সেসব আমলের কথা তুলে ধরা হলো:
১. আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা। এটিই ইমানের প্রথম ধাপ।
২. তাঁর পথে লড়াই করা। আল্লাহর দেওয়া জীবনবিধান বাস্তবায়নের জন্য নিরন্তর সংগ্রাম করা আল্লাহর অত্যন্ত প্রিয় কাজ।
৩. যথাযথ নিয়মে হজ আদায় করা। যাদের সামর্থ্য আছে, তাদের জন্য মক্কায় গিয়ে হজ আদায় করা ফরজ।
৪. সময়মতো নামাজ আদায় করা। নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত।
৫. মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করা। শিরকের পর সবচেয়ে জঘন্য কাজ হলো মা-বাবার অবাধ্যতা। তাই তাদের প্রতি সদাচার আল্লাহর প্রিয় কাজ।
৬. অন্যান্য ফরজ ইবাদত। ফরজ ইবাদতই মুমিনের প্রথম কাজ, যা আদায় না করলে আল্লাহ শাস্তি দেবেন।
৭. নিয়মিত আমল করা। একদিন বেশি করে নফল ইবাদত করার পর কিছুদিন একেবারেই না করার চেয়ে অল্প অল্প প্রতিদিন করতে থাকা আল্লাহর কাছে প্রিয়।
৮. অধিকহারে আল্লাহর জিকির করা। আল্লাহর বান্দাদের মুখে আল্লাহর স্মরণ তাঁকে আনন্দ দেয় এবং তিনি অনেক খুশি হন।
৯. অন্যের উপকার করা। সৃষ্টির প্রতি দয়া করা এবং মানবতার সেবা করা আল্লাহর অনুগ্রহ লাভের মাধ্যম।
১০. খাবার খাওয়ানো। ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া মানবিকতার অন্যতম দিক। তাই এটি আল্লাহর প্রিয় কাজ।
১১. পরিচিত-অপরিচিত সবাইকে সালাম দেওয়া। সালাম আন্তরিকতা ও সৌহার্দ্য বাড়ায়।
১২. মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। মানুষকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পান এবং তা থেকে বিরত থাকলে তিনি খুশি হন।
আরও খবর পড়ুন:

দোয়া মুমিনের জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করার অন্যতম মাধ্যম। তাই দোয়ার পাশাপাশি হালাল উপার্জন, নেক আমল, গুনাহ থেকে বেঁচে থাকা ও আল্লাহর প্রতি অটুট আস্থা রাখা জরুরি। দোয়া করে দ্রুত ফল না পেলেও হতাশ না হয়ে ধৈর্য ধরে আল্লাহর কাছে প্রার্থনা করে যেতে হবে।
৯ ঘণ্টা আগে
ইসলামে আত্মিক পরিশুদ্ধি ও প্রাত্যহিক জীবনের বরকত লাভের মূল চাবিকাঠি হলো আল্লাহর কাছে ক্ষমা বা ইস্তিগফার প্রার্থনা করা। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে ক্ষমা প্রার্থনার নির্দেশ দিয়ে বলেন, ‘তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে।
১৪ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৮ ঘণ্টা আগে
আল-হাইআতুল উলয়া লিল-জামি ‘আতিল কওমিয়া বাংলাদেশের অধীন ১৪৪৮ হিজরি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার অনলাইনে ফি জমা শুরু হচ্ছে ৮ অক্টোবর থেকে। বিলম্ব ফি ছাড়া আগামী ১ নভেম্বর পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। অন্যদিকে ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে।
১ দিন আগে