আরবি তওবা শব্দের অর্থ প্রত্যাবর্তন, অনুশোচনা, অনুতাপ, ক্ষমা ইত্যাদি। অতীত পাপকাজ থেকে ফিরে আসা এবং ভবিষ্যতে তা না করার দৃঢ়সংকল্পকেই শরিয়তের ভাষায় তওবা বলা হয়। বান্দার তওবা মহান আল্লাহর প্রিয় কাজ। যে ব্যক্তি কোনো পাপকাজের পর অনুতপ্ত হয়, মহান আল্লাহ তাকে ক্ষমা করেন। এরশাদ হচ্ছে, ‘আল্লাহ অবশ্যই সেসব লোকের তওবা কবুল করেন, যারা অজ্ঞতাবশত কোনো গুনাহ করে ফেলে। তারপর দ্রুত তওবা করে নেয়। সুতরাং আল্লাহ তাদের তওবা কবুল করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।’ (সুরা নিসা: ১৭)
গুনাহের কাজ ইচ্ছা করে হোক বা ভুলক্রমে—উভয় অবস্থাতেই তা মূর্খতাবশত সম্পন্ন হয়। এ কারণেই সাহাবি, তাবেয়ি ও গোটা উম্মতের এ ব্যাপারে ঐকমত্য রয়েছে, যে ব্যক্তি ইচ্ছা করে কোনো গুনাহ করে, তার তওবাও কবুল হতে পারে। (মাআরেফুল কোরআন)
এক হাদিসে তওবাকারীকে নিষ্পাপ ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। মহানবী (সা.) বলেন, ‘পাপ থেকে তওবাকারী ব্যক্তি নিষ্পাপ ব্যক্তির মতো।’ (ইবনে মাজাহ) হারানো উট ফিরে পাওয়ার পর মালিক যেমন খুশি হয়, কোনো বান্দা তওবা করলে আল্লাহ তাআলা এর চেয়েও বেশি খুশি হন। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আল্লাহ তাআলা বান্দার তওবার কারণে সেই লোকটির চেয়েও বেশি খুশি হন, যে মরুভূমিতে তাঁর উট হারানোর পর তা পেয়ে যায়।’ (মুসলিম)
যদি কোনো ব্যক্তি নিজেকে বড় গুনাহসমূহ থেকে বাঁচিয়ে রাখে, তাহলে দয়াময় আল্লাহ নিজেই তার ছোট ছোট গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এরশাদ হচ্ছে, ‘যে বড় গুনাহসমূহ করতে তোমাদের নিষেধ করা হয়েছে, তোমরা যদি তা পরিহার করে চলো, তবে আমি নিজেই তোমাদের ছোট ছোট গুনাহ তোমাদের থেকে মিটিয়ে দেব এবং তোমাদের এক মর্যাদাপূর্ণ স্থানে প্রবেশ করাব।’ (সুরা নিসা: ৩১)
লেখক: ইসলামবিষয়ক গবেষক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫