ইসলামে আত্মিক পরিশুদ্ধি ও প্রাত্যহিক জীবনের বরকত লাভের মূল চাবিকাঠি হলো আল্লাহর কাছে ক্ষমা বা ইস্তিগফার প্রার্থনা করা। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে ক্ষমা প্রার্থনার নির্দেশ দিয়ে বলেন, ‘তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা মুজ্জাম্মিল: ২০)
হাদিসে এসেছে, আমাদের নবীজি (সা.) নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন শতবার ইস্তিগফার করতেন। (সহিহ মুসলিম)
ক্ষমা প্রার্থনার অন্যতম উপকারিতা
১. রিজিক ও নিয়ামত বৃদ্ধি: সুরা নুহের ১০-১২ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি মুষলধারে বৃষ্টি বর্ষণ করেন এবং ধন-সম্পদ, সন্তানসন্ততি, বাগান ও নদী-নালা দান করে সমৃদ্ধি আনেন।
২. জান্নাত লাভ: রাসুল (সা.) বলেছেন, কেউ দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে বা রাতে ‘সাইয়্যিদুল ইস্তিগফার’ পাঠ করে ওই দিন বা রাতে মারা গেলে সে সরাসরি জান্নাতি হবে। (সহিহ বুখারি)
৩. অন্তরের জং ও কলঙ্ক দূর করা: গুনাহ করলে অন্তরে কালো দাগ বা মরিচা পড়ে। তওবা ও ইস্তিগফারের মাধ্যমে অন্তর পুনরায় পরিচ্ছন্ন হয়ে যায়। (জামে তিরমিজি, সুরা মুতাফফিফিন: ১৪)
৪. জীবনের সব পাপ মার্জনা: হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, বান্দার গুনাহ আকাশ পরিমাণ বা পৃথিবী সমতুল্য হলেও শিরকমুক্ত অবস্থায় ক্ষমা চাইলে তিনি সম্পূর্ণ ক্ষমা করে দেন। (জামে তিরমিজি: ৩৫৪০)
ক্ষমা লাভের উপায়: আল্লাহর কাছে ক্ষমা পেতে হলে ইমান ও সৎকর্মের অনুশীলন করতে হবে। (সুরা ফাতহ: ২৯)। পাশাপাশি ভুল হলে অনুতপ্ত হয়ে তওবা করা এবং গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করা জরুরি। (সুরা আনফাল: ২৯)

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৫ ঘণ্টা আগে
আল-হাইআতুল উলয়া লিল-জামি ‘আতিল কওমিয়া বাংলাদেশের অধীন ১৪৪৮ হিজরি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার অনলাইনে ফি জমা শুরু হচ্ছে ৮ অক্টোবর থেকে। বিলম্ব ফি ছাড়া আগামী ১ নভেম্বর পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। অন্যদিকে ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে।
১৩ ঘণ্টা আগে
ইসলামে সব ধরনের নফল ইবাদতের মধ্যে তাহাজ্জুদ নামাজের ফজিলত ও মর্যাদা সর্বাপেক্ষা বেশি। শেষ রাতের নিভৃত প্রহরে বান্দা যখন ঘুম ভেঙে আল্লাহর দরবারে সিজদাবনত হয়, তখন তার সঙ্গে মহান আল্লাহর সরাসরি সম্পর্ক স্থাপিত হয়। এই নামাজ কেবল শয়তানের কুমন্ত্রণা ও শত্রুর অপকারিতা থেকে রক্ষা করে এবং মানুষের আত্মার...
১৪ ঘণ্টা আগে
ইসলাম ধর্মে আত্মিক ও বাহ্যিক পবিত্রতা অর্জনের গুরুত্ব অপরিসীম। যেকোনো প্রকার ইবাদত, বিশেষ করে নামাজ আদায় ও পবিত্র কোরআন স্পর্শ বা তিলাওয়াতের জন্য প্রধান পূর্বশর্ত হলো পবিত্রতা অর্জন বা অজু করা। শারীরিক পবিত্রতা লাভের ক্ষেত্রে গোসলের পরই অজুর অবস্থান।
২০ ঘণ্টা আগে