পবিত্র রমজানে শরিয়ত-সমর্থিত অপারগতার কারণে রোজা ভাঙা বা না রাখার বিধান রয়েছে। শরিয়ত-সমর্থিত অপারগতা হলো, নারীদের ঋতুস্রাব ও প্রসব-পরবর্তী স্রাবকাল, সফর, রোজার কারণে প্রাণনাশের আশঙ্কা, গর্ভস্থ সন্তানের ক্ষতির ভয়, বার্ধক্যজনিত দুর্বলতা ইত্যাদি।
এসব কারণে কেউ যদি রোজা ভেঙে থাকে, তাহলে রমজান-পরবর্তী সময়ে তা আদায় করে নিতে হবে। না হলে ফরজ আমল ত্যাগের গুনাহ হবে। রমজানের কাজা রোজা ঈদের পরপর যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে, অর্থাৎ শাওয়ালে আদায় করে নেওয়া উত্তম। তবে যেকোনো মাসেই কাজা রোজা আদায় করা যাবে। এ ক্ষেত্রে যেসব দিনে রোজা রাখা ইসলামে নিষিদ্ধ, সেসব দিন বাদ দিতে হবে; যেমন ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার তিন দিন। এ ছাড়া কোনো ব্যক্তি যদি বছরের নির্দিষ্ট কোনো দিনে রোজা রাখবে বলে মানত করে, তাহলে সেই দিনও কাজা রোজা আদায় করা যাবে না। কোনো কারণ ছাড়া কাজা রোজা আদায়ে বিলম্ব করা অপছন্দের। এক রমজানের কাজা রোজা আগামী রমজান আসার আগে আদায় করে নেওয়া আবশ্যক।
শরিয়ত-সমর্থিত অপারগতার কারণে রোজা ভেঙে বা না রেখে পরে তা আদায় করাকে কাজা বলে। কাজা রোজা ছুটে যাওয়া রোজার মতো। অর্থাৎ যত দিনের রোজা ছুটে গেছে, ঠিক তত দিনের কাজা করলেই যথেষ্ট। সঙ্গে কাফফারা ওয়াজিব হবে না। একাধিক রোজা কাজা হলে ধারাবাহিক আদায় করা আবশ্যক নয়। মাঝে বিরতি দিয়ে আদায় করা যাবে।
দুপুরের আগপর্যন্ত রমজানে রোজার নিয়তের সুযোগ থাকলেও কাজা রোজার বিধান ভিন্ন। কাজা রোজার নিয়ত সুবহে সাদিক উদিত হওয়ার আগেই করতে হবে। এই সময় পার হওয়ার পর নিয়ত করলে তা নফল রোজা বলে বিবেচিত হবে।

আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততা, অলসতা কিংবা ঘুমের ভুলের কারণে প্রায়শই একটি প্রশ্ন জেগে ওঠে—‘ফজরের নামাজের শেষ সময় মূলত কখন?’ কিংবা ‘সূর্যোদয়ের ঠিক কতক্ষণ পর কাজা নামাজ আদায় করা যায়?’ ফজরের নামাজের ওয়াক্ত, শেষ সময় এবং কাজা-সংক্রান্ত বিধান নিয়ে সঠিক তথ্য নিচে আলোচনা করা হলো:
৩০ মিনিট আগে
ইসলাম ধর্মের মূল ভিত্তি ও পঞ্চ স্তম্ভের অন্যতম প্রধান স্তম্ভ হলো নামাজ। কালিমার মাধ্যমে ইমান আনয়নের পর একজন মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজ। সঠিক নিয়ম মেনে নিষ্ঠার সঙ্গে নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের ওপর আবশ্যক বা ফরজ।
৫ ঘণ্টা আগে
সুস্থতা মহান আল্লাহর দেওয়া অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। তবে মানুষের জীবনে অসুস্থতা আসা অস্বাভাবিক নয়; এটি কখনো গুনাহ মাফের মাধ্যম, আবার কখনো ধৈর্যের পরীক্ষা। ইসলাম অসুস্থ হলে যেমন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ সেবনের তাগিদ দিয়েছে, তেমনি শিখিয়েছে মহান শাফি বা আরোগ্যদাতার দরবারে দোয়া করার পদ্ধতি।
১১ ঘণ্টা আগে
ইসলামে নফল ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ ও মর্যাদাপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদ। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পূর্বে রাসুলুল্লাহ (সা.)-এর জন্য তাহাজ্জুদ আদায় করা বাধ্যতামূলক ছিল। তিনি নিয়মিত এই নামাজ পড়তেন...
১৫ ঘণ্টা আগে