
মানুষের দৈনন্দিন জীবনে পবিত্রতা অর্জনের গুরুত্ব অপরিসীম। ইসলাম ধর্ম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। তাই রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে বাথরুম ব্যবহারের মতো অতি ব্যক্তিগত কাজেরও সুন্দর নিয়ম ও দোয়া শিখিয়েছেন বিশ্বনবী (সা.)
বাথরুমে ঠিকমতো পবিত্রতা অর্জন না করলে কোনো ইবাদত কবুল হয় না। হজরত আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কিছু গ্রহণ করেন না।’ তাই ইবাদত কবুলের পূর্বশর্ত হলো—সঠিক পদ্ধতিতে শৌচকার্য সম্পাদন ও পবিত্রতা অর্জন।
বাথরুম থেকে বের হওয়ার পর আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা সুন্নত। বের হয়ে এই দোয়া পড়তে হয়:
আরবি দোয়া:
الْحَمْدُ لِلهِ الَّذِيْ اَذْهَبَ عَنِّيْ الْاَذَى وَعَافَانِيْ
বাংলা উচ্চারণ: আলহামদুলিল্লাহিল্লাজি আজহাবা আন্নিল আজা ওয়া আফানি।
বাংলা অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমার থেকে কষ্টদায়ক বিষয়সমূহ দূর করেছেন এবং আমাকে নিস্তার দিয়েছেন।
নবীজি (সা.) আমাদের পিতার মতো সবকিছু হাতে-কলমে শিক্ষা দিয়েছেন। বাথরুম ব্যবহারের ক্ষেত্রে নিচের নিয়মগুলো মেনে চলা জরুরি:
মনে রাখার বিষয় হলো, ইসলামি নিয়মনীতি ও সুন্নত মেনে বাথরুম ব্যবহার করলে সাধারণ কাজটিও ইবাদতে পরিণত হয়।

আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠেয় ১৪৪৮ হিজরির (২০২৭ সন) দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময়সীমা ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) শেষ হচ্ছে। নির্ধারিত এই সময়ের মধ্যে দেশের সংশ্লিষ্ট সব মাদ্রাসা ও পরীক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...
৫ ঘণ্টা আগে
মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন সর্বকাল ও সর্বজাতির মধ্যে বাচনিক প্রজ্ঞার সর্বময় গুণের অধিকারী। তিনি যেমন অনর্থক ও অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকতেন, তেমনি সত্য ও ন্যায়ের স্থানগুলোতে কখনো নিশ্চুপ থাকতেন না। পরিমিতভাষিতা ছিল তাঁর অন্যতম প্রধান ভূষণ।
৫ ঘণ্টা আগে
‘মুহাম্মদ (সা.)’—পৃথিবীর ইতিহাসে এই নামটি এক অনন্য ও অতুলনীয় সত্তার প্রতীক। তাঁর জীবন, উসওয়াহ বা আদর্শ এবং কর্ম নিয়ে যুগে যুগে যত গবেষণা, আলোচনা কিংবা গ্রন্থ রচিত হয়েছে, মানবজাতির ইতিহাসে অন্য কোনো ব্যক্তিত্বকে নিয়ে তা হয়নি।
১০ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৪ ঘণ্টা আগে