
ঢাকা-৮ আসন দখলে নিতে চাইতেছেন মির্জা আব্বাস—বললেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার। আজ মঙ্গলবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন।
মির্জা আব্বাস বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য এবং ওই আসনে দলের মনোনীত প্রার্থী।
পোস্টে আম্মার লেখেন, ‘আজ নাসীরুদ্দীন পাটওয়ারীর ভাইয়ের ওপর হামলা করেছে ছাত্রদল। ঢাকা-৮ আসন অলিখিতভাবেই দখলে নিতে চাইতেছেন মির্জা আব্বাস সাহেব। বেগম জিয়ার কারামুক্তিতে নাসীরুদ্দীন ভাইয়ের অবদান হয়তো ভুলেই গেছেন।’

আম্মার আরও লেখেন, ‘নাসীরুদ্দীন ভাই লড়াই জারি রাখেন। মনে রাখেন, যে আসনে লড়াই করতেছেন সে আসনের সবচেয়ে প্রমিন্যান্ট ক্যান্ডিডেট শহীদ হয়ে গেছেন। এই পথ সহজ হবে না।’
উল্লেখ্য, ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে এ ঘটনা ঘটে।

ডিএনসিসি জানিয়েছে, এ কর্মসূচির অংশ হিসেবে এডিস মশা জন্মাতে পারে —এমন সম্ভাব্য সব উৎস ও প্রজননক্ষেত্র অপসারণ বা ধ্বংস করা হবে। পাশাপাশি বন্ধ শ্রেণিকক্ষসহ স্কুল প্রাঙ্গণ ও আশপাশে লার্ভিসাইডিং (লার্ভা নিধন) ও এডালটিসাইডিং (মশকনিধন) কার্যক্রম পরিচালনা করা হবে।
৪ মিনিট আগে
রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় চতুর্থ দিনের উদ্ধার অভিযান চলছে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা সম্মিলিতভাবে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
২৩ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, চার বন্ধু দুটি মোটরসাইকেল নিয়ে মুরাদনগর উপজেলার তিতাস এলাকা থেকে হাঁসের মাংস খেয়ে বাড়ি ফিরছিলেন। পথে কৃষ্ণপুরে তাঁদের মোটরসাইকেলগুলো একটি আরেকটির সঙ্গে সংঘর্ষ লেগে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই কাউসার মিয়া মারা যান।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ নিহত পাঁচজনের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে। আজ সকালে নিহত ব্যক্তিদের মরদেহ নিজ গ্রামে আনা হয়েছে। মরদেহ আসার সঙ্গে সঙ্গে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
২ ঘণ্টা আগে